২১ বছর তৈরি হল ইতিহাস, মিস ইউনিভার্স হলেন এক ভারতীয়
ODD বাংলা ডেস্ক: ২০২১ সালে ইজরায়েলে অনুষ্ঠিত ৭০ তম মিস ইউনিভার্সের মঞ্চে ভারতকে গর্বিত করলেন হারনাজ। ২১ বছর পর ইতিহাস গড়লেন ২১ বছর বয়সী হারনাজ সান্ধু। পাঞ্জাবের মেয়ে হারনাজের মাথায় উঠল মিস ইউনির্ভাসের শিরোপা। ১৯৯৪ সালে মিস ইউনির্ভাসের শিরোপা জিতেছিলেন সুস্মিতা সেন, এরপর ২০০০সালে শেষ বার মিস ইউনির্ভাসের খেতাব জিতেছিলেন লারা দত্ত। তারপর প্রায় একুশটা বছর কেটে গিয়েছে।
হরনাজকে মুকুট পড়ালেন ২০২০ সালের প্রাক্তন মিস ইউনির্ভাস মেক্সিকোর আন্দ্রিয়া মেজা। প্রথম ও সেকেন্ড রানার আপ হয়েছেন প্রাগ ও দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী। ২১ বছর বয়সী হারনাজ তাঁর মডেলিং কেরিয়ার শুরু করেন ২০১৭ সালে টাইমস ফ্রেস ফেস প্রতিযোগিতার হাত ধরে। তারপর ২০১৯ সালে ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাবের খেতাব জেতেন হারনাজ। এছাড়াও একাধিক বিউটি প্যাজেন্টে অংশগ্রহণ করেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি পাঞ্জাবি ছবিতেও কাজ করেছেন তিনি।
এই মুহূর্তে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রী করছেন হারনাজ। এই প্রতিযোগীতা জেতার পর হারনাজের প্রথম প্রতিক্রিয়া ছিল 'চক দে ফাট্টে ইন্ডিয়া'। সুস্মিতা, লারার পর হারনাজ হলেন নতুন মিস ইউনিভার্স। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করছেন হারনাজ, হিরে খচিত মিস ইউনিভার্সের শিরোপা তাঁর সৌন্দর্যকে যেন কয়েক গুণ বাড়িয়ে দিল।





Post a Comment