রাজধানীতে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু?

ODD বাংলা ডেস্ক: তবে কি আতঙ্ক বাড়িয়ে দিল্লিতে ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু? এমনই ইঙ্গিত দিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

তিনি সাফ জানান, বিদেশ সফর ছাড়াও অনেকে দিল্লিতে ওমিক্রনে আক্রান্ত, যা থেকে এটা স্পষ্ট যে দিল্লিতে 'গোষ্ঠী সংক্রমণে'র পথেই ওমিক্রন। তবে আশার কথা একটাই যে, ডেল্টা ভ্যারিয়ান্টের সংক্রমণের ফলে যেমন হাসপাতালে ভর্তি হতে হচ্ছিল, ওমিক্রন সংক্রমণের ফলে সেটা হচ্ছে না।

উল্লেখ্য, দেশে ওমিক্রন আক্রান্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। এখন নতুন করে যত সংখ্যক কোভিড পজিটিভ কেস হয়েছে, তারমধ্যে সর্বশেষ জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট অনুযায়ী ৪৬ শতাংশ-ই ওমিক্রন আক্রান্ত বলে জানিয়েছেন সত্যেন্দ্র জৈন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.