সঙ্গীতের তালে তালে নাচে এই ফুল!

ODD বাংলা ডেস্ক: সঙ্গীত কমবেশি সবাই পছন্দ করেন। অনেক সময় দেখা যায় অবোধ শিশুও সুর-তালের মোহময় ছন্দে ছন্দ মেলাতে চায়। কিছু কিছু পশু-পাখিকেও দেখা যায় সঙ্গীতের প্রভাবে নেচে উঠতে। কিন্তু মাটিতে শিকড় গেড়ে থাকা উদ্ভিদও কি সঙ্গীতের সুর-মূর্চ্ছনার তালে নাচে?

অবাক হলেও সত্য হলো, হ্যাঁ নাচে। গান বাজলেই থির থির করে কাঁপতে শুরু করে টেলিগ্রাফ নামের গাছ। সে সময় গাছটিকে দেখে মনে হয় নাচছে। গ্রীষ্মপ্রধান এশীয় অঞ্চলে জন্মানো এই উদ্ভিদটি ‘সিনাফোর প্লান্ট’ নামেও পরিচিত। আমরা একে জানি অপরাজিতা নামে।

সঙ্গীতের তালে তাল মিলিয়ে উদ্ভিদের এই নাচের রহস্য এখনো ভেদ করা যায়নি তবে বিজ্ঞানীরা চেষ্টা চালিযে যাচ্ছেন। জেনে খুশি হবেন, এই উদ্ভিদ বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, মালয়েশিয়া আর থাইল্যান্ডেও জন্মে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.