উড়ন্ত ড্রোন চিবিয়ে খেল ঘড়িয়াল, ভিডিও ভাইরাল
ODD বাংলা ডেস্ক: গুগলের সিইও সুন্দর পিচাই, সাধারণত নিজের টুইটার অ্যাকাউন্টে সংস্থার কোনো আপডেট বা উৎসব-পার্বণে শুভেচ্ছাবার্তা পোস্ট করেন। তবে এবার এক ভিডিও শেয়ার করলেন সুন্দর পিচাই, যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা।
একটি ভিডিও রিটুইট করেছেন সুন্দর পিচাই, যেখানে একটি ঘড়িয়ালের মুখ থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। এবার মনে হতেই পারে ঘড়িয়ালের মুখ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে যাবে কেন? আসলে একটি উড়ন্ত ড্রোনকে মুখে করে ধরে ফেলে ঘড়িয়ালটি। তারপর সেটিকে চিবিয়ে খেলেন। যার জেরে ঘড়িয়ালটির মুখ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ফ্লোরিডার এই ঘটনার ভিডিও টুইটারে শেয়ার করেন এক ইউজার।
ওই ড্রোনটি দিয়ে কাছ থেকে ঘড়িয়ালটির ছবি নেয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে ড্রোনটি যখনই কাছে যায় সঙ্গে সঙ্গে সেটিকে ধরে ফেলে ঘড়িয়ালটি। মুখের মধ্যে নিয়ে চিবনো শুরু করতেই বেরোতে থাকে ধোঁয়া। সেই ভিডিওই রিটুইট করেন সুন্দর পিচাই।





Post a Comment