অদ্ভুত স্টাইলে চুল কেটে ভাইরাল কিশোর

 


ODD বাংলা ডেস্ক:  একটি কিশোর বাড়িতে চুল কাটতে গিয়ে ভাইরাল হয়ে গেলেন সোশ্যাল মিডিয়ায়। এটা আবার যেমন তেমন চুল কাটা নয়, সঠিক আকৃতি আনার জন্য বাড়ির লোক ব্যবহার করেছেন বাটি। হ্যাঁ, মাথায় বাটি বসিয়ে চুল কাটতে গিয়ে তার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। 

এই ভিডিওটিতে দেখা যায়, একটি কিশোর বয়সি ছেলের চুল কাটা হচ্ছে। তার মাথায় বাটি বসিয়ে তার বাড়ির লোক ট্রিমার দিয়ে চুল কাটছে। আর বাকি পরিবারের সদস্যরা বেশ কৌতুক নিয়ে ঘিরে আছে ছেলেটিকে। সঠিক আকৃতিতে চুল কাটার জন্যই ব্যবহার করা হয়েছে বাটি। তবে শেষ পর্যন্ত হাসি চেপে রাখতে পারেনি ওই কিশোরের বাড়ির লোক। এমনকি যিনি চুল কাটছিলেন তিনিও শেষ পর্যন্ত হেসে ফেলেন এবং মাঝ পথেই বন্ধ হয়ে যায় তার চুল কাটা। এই হাস্যকর কান্ডটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।


বিভাইরাল নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি। এটির ক্যাপশনে লেখা রয়েছে যে, এটা আবার ফিরে আসবে। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্রই সাত লাখ ভিউ হয়েছে। ৩১ হাজারেরও বেশি ‘লাভ’ রিয়্যাক্ট পেয়েছে ভিডিওটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.