টুথপেস্ট টিউবের নিচের রঙগুলোর অর্থ জানেন?
ODD বাংলা ডেস্ক: প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের যে কাজটা করতেই হয়, তা হচ্ছে টুথপেস্ট দিয়ে দাঁত মাজা। এজন্য প্রতিদিনই এই পণ্যটি হাতে নিতে হয়। অথচ কখনো কি খেয়াল করেছেন, এর নিচের দিকে বিভিন্ন রঙের দাগ দেওয়া থাকে?
এই রঙগুলো কিন্তু এমনিতেই দেওয়া হয় না। এগুলো দিয়ে বোঝানো হয় কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে টুথপেস্টটি, যাতে কেনার সময় আপনি নিজের পছন্দ অনুযায়ী কিনতে পারেন পণ্যটি।
মূলত এই রঙ পণ্যটিকে প্যাকেটজাত করার সময় কাজে লাগে। কারণ, স্ক্যানারের মাধ্যমে রঙ দেখে সেই অনুযায়ী ভাগ করে প্যাকেটে ভরা হয়। তবে এই রঙ দেখে উপকৃত হতে পারেন ক্রেতারাও। এবার আপনিই সিদ্ধান্ত নিন এখন থেকে কোন রঙের টুথপেস্ট বেছে নেবেন?
সবুজ রং: এই টুথপেস্ট তৈরি করতে সব প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে।
নীল রং: এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু মেডিসিন ব্যবহার করা হয়েছে।
লাল: এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে।
কালো: এই টুথপেস্ট তৈরি করতে সব রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে।





Post a Comment