১০৫ মিনিটে ৩৬ বই পড়ে পাঁচ বছরের শিশুর বিশ্বরেকর্ড
ODD বাংলা ডেস্ক: বই পড়ার নেশা কমবেশি সবারই আছে। ছোটদের বেলায় এর একটু কমতি দেখাই যায়। তবে এবার এই ধারণা ভুল প্রমাণ করেছে পাঁচ বছরের শিশু। মাত্র ১০৫ মিনিটে ৩৬টি বই পড়ে বিশ্বরেকর্ড গড়েছে সে।
ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান শিশু কিয়ারা কৌরের বয়স মাত্র পাঁচ বছর। বই পড়ার এই কীর্তি দিয়ে কিয়ারা লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস ও এশিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তুলে নিয়েছে। কিয়ারার জন্ম ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি। তার মা-বাবা দু'জনই ভারতের চেন্নাইয়ের। তবে কিয়ারা জন্মসূত্রে যুক্তরাষ্ট্রে নাগরিক। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে থাকে কিয়ারা।
লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস কিয়ারাকে 'শিশু বিস্ময়' হিসেবে অভিহিত করেছে। তাকে দেয়া সনদে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস লিখেছে, শিশুটি গত ১৩ ফেব্রুয়ারি চার বছর বয়সে ৩৬টি বই টানা পড়েছে মাত্র ১০৫ মিনিটে। এশিয়া বুক অব রেকর্ডস তাদের স্বীকৃতিতে বলেছে, কিয়ারা টানা সর্বোচ্চ সংখ্যক বই পড়ে রেকর্ড গড়েছে। কিয়ারা সবশেষ আবুধাবির একটি নার্সারি স্কুলে পড়ে। তবে গত বছর লকডাউনে স্কুলটি বন্ধ হয়ে যায়। তার বই পড়ার প্রতি বিপুল আগ্রহের বিষয়টি স্কুলেরই এক শিক্ষকের চোখে প্রথম ধরা পড়ে।
কিয়ারা বলে, আমি বই পড়তে ভালোবাসি। কারণ, আমি বইয়ের বর্ণিল ছবি দেখতে পছন্দ করি। আর বইগুলো বড় হরফে লেখায় আমি সহজেই পড়তে পারি। কিয়ারার প্রিয় বইয়ের মধ্যে আছে 'সিনড্রেলা', 'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড', 'লিটল রেড রাইডিং হুড', 'শুটিং স্টর' প্রভৃতি। সাঁতার কাটা ও ভ্রমণও তার খুব পছন্দ কাজ। বড় হয়ে চিকিৎসক হতে চায় কিয়ারা। কিয়ারার চিকিৎসক মা-বাবা জানান, সে তার অধিকাংশ সময়ই বই পড়ে কাটায়। গত এক বছরে কিয়ারা প্রায় ২০০ বই পড়ে ফেলেছে।





Post a Comment