স্ত্রীকে বাড়ির ভাগ দেবেন না, তাই পুড়িয়ে দিলেন বাড়ি


 

ODD বাংলা ডেস্ক: কোনো সম্পর্ক শেষ হয়ে গেলে উভয় পক্ষই দূরত্ব বজায় রাখবে এটাই স্বাভাবিক। আর সেটা যদি দাম্পত্য সম্পর্ক হয় তাহলে তো মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। এমন ঘটনা আমরা অনেক শুনে থাকি। তবে কখনো কি শুনেছেন দাম্পত্য সম্পর্ক নষ্ট হওয়ায় বাড়ি পুড়িয়ে ফেলতে? হ্যাঁ, এমনটাই হয়েছে যুক্তরাজ্যে। 

জানা যায়, সেখানকার বাসিন্দা জন ম্যাককরি বিয়ের পর স্ত্রী হিলারির সঙ্গে একটি বাড়ি কিনেছিলেন। তবে বাড়িটি কেনার কিছু দিন পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর বাড়িটি বিক্রি করে যার যার অংশ সে বুঝে নেয়ার সিদ্ধান্ত নেন তারা। তবে এই সিদ্ধান্তে মোটেই খুশি ছিলেন না জন ম্যাককরি। তাই স্ত্রী যেন বাড়ির অংশ নিতে না পারেন এই কারণে বিক্রির মাত্র তিনদিন আগে বাড়িতে আগুন ধরিয়ে দেন জন।


বাড়িটি আগুন ধরিয়ে দেওয়ার আগে স্ত্রী হিলারিকে বাড়ি থেকে তার জিনিসপত্র নিতে বাঁধা দেন তিনি। জন কিস্তির টাকা না দেয়ায় বাড়ির বীমার মেয়াদও ছিল না। আদালতে আগুন লাগার বিষয়টি স্বীকার করেছেন তিনি। তবে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর বিষয়টি তিনি অস্বীকার করেছেন। 


জনের দাবি, ওই রাতে তিনি নেশাগ্রস্ত ছিলেন। জন আরো জানান, তিনি বিচ্ছেদ চাননি, বাড়িটি ছাড়তেও চাননি। তাই তিনি হতাশ হয়ে পড়ে এই কাজটি করেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.