পৃথিবীতে মানুষের চেয়ে ৬ গুণ বেশি পাখি বাস করে

 


ODD বাংলা ডেস্ক:  পৃথিবীতে বসবাসরত পাখির সংখ্যা মানুষের চেয়ে প্রায় ছয় গুণ বেশি। আর পৃথিবীর মোট পাখির সংখ্যা পাঁচ হাজার কোটির মতো। সম্প্রতি এমন তথ্যই অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের করা এক গবেষণায় উঠে এসেছে।


 পাখি নিয়ে করা এই গবেষণাটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যা প্রকাশ করা হয়েছে প্রসিডিংস অব দ্য ইউএস ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস-এ।


প্রতিবেদনটিতে বলা হয়, পৃথিবীতে এখন পর্যন্ত পাঁচ হাজার কোটি পাখি রয়েছে। যা মানুষের সংখ্যার চেয়ে ছয় গুণ বেশি। আর বিভিন্ন প্রজাতির পাখিদের মধ্যে সবচেয়ে বেশি হাউস স্প্যাারো (চড়ুই) এবং ইউরোপিয়ান স্টার্লিং। যার মধ্যে চড়ুইয়ের সংখ্যা ১৬০০ কোটি আর ইউরোপিয়ান স্টার্লিংয়ের সংখ্যা ১৩০০ কোটি। এছাড়াও কিছু কিছু পাখি আবার বিলুপ্তির পথে। এ বিষয়ে বিশেষ করে কিউই আর মেসাইটস এর কথা বলা হয়েছে। সারা বিশ্বে কিউই আছেই মাত্র ৩০০০। অপরদিকে সব মিলিয়ে মেসাইট পাখির সংখ্যা এক লাখ ৫৪ হাজারের মতো হবে।


অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের গবেষকরা এই গবেষণাটি করেছেন। ইবার্ডের অনলাইন ডাটাবেসের উপর ভিত্তি করে তথ্য থেকে তারা এই উপসংহারে এসেছেন। সরকারি বিবৃতি অনুসারে, গবেষণায় ৬ লাখেরও বেশি নাগরিক বিজ্ঞানীর ডেটা অন্তর্ভুক্ত ছিল, যারা ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে ইবার্ড ডেটাসেটে তাদের প্রাপ্ত তত্ত্ব যুক্ত করেছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.