ফুসফুসে ক্যান্সারের সাধারণ কিছু লক্ষণ
ODD বাংলা ডেস্ক: ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা বর্তমানে বেড়েই চলেছে, বিশেষ করে শহুরে জনগোষ্ঠীর মধ্যে। বায়ু দূষণ ও ধূমপান হলো ফুসফুসে ক্যান্সারের অন্যতম লক্ষণ।
প্রথমেই ফুসফুসে ক্যান্সার শনাক্ত করা সম্ভব হলে এর চিকিৎসা করিয়ে সারিয়ে তোলা সম্ভব হয়। কিন্তু সমস্যা হলো ফুসফুসে ক্যান্সার শনাক্ত করা সহজ না। বেশিরভাগে ক্ষেত্রে দেখা যায় ফুসফুসে ক্যান্সারের কোন লক্ষণ নেই। তবে কাশির ধরণ দেখে প্রাথমিক লক্ষণ শনাক্ত করা যেতে পারে। আপনি যদি ধূমপায়ী হন তবে বিষয়গুলো গুরুত্বের সাথে নিতে হবে।
আপনার কাশি যা নির্দেশ করে:
কাশি দেখে শ্বাসতন্ত্র সম্পর্কে অনেক কিছু জানা যায়। যখন আপনার শ্বাসনালীতে জীবাণু ও ক্ষতিকর বস্তু আটকা পড়ে তখন কাশি হলো এর প্রথম লক্ষণ। ফুসফুসে ক্যান্সারের ক্ষেত্রেও কাশি হতে পারে প্রাথমিক ও গুরুত্বপূর্ণ লক্ষণ। সাধারণ কাশি কয়েকদিন পর নিজ থেকে চলে যায় তবে দীর্ঘদিন যে কাশি থাকে তবে পরিবর্তিতে ভয়াবহ রুপ ধারণ করে। কয়েক সপ্তাহ বা মাসখানেক ধরে কাশি চলতে থাকলে তা ফুসফুসে ক্যান্সারের কারণ হতে পারে।
কাশির সাথে অন্যান্য লক্ষণ:
ফুসফুসে ক্যান্সারের ক্ষেত্রে কাশির সাথে রক্তাক্ত কফ, শ্বাসকষ্ট, বুকে ব্যথা যেমন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মত সংক্রমণ দেখা দিতে পারে।
আপনি যদি কাশির সাথে প্রায় সময় এ সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে তা ফুসফুসে ক্যান্সার নির্দেশ করে। ফুসফুসে ক্যান্সার হলে আপনার কাশি অন্যরকম শোনাবে আর আপনার কথা বলা বা কাশির সময় গলা ব্যথা হবে।
কাশির সাথে সম্পর্কিত নয় এমন লক্ষণ:
কাশি ফুসফুসে ক্যান্সারের অন্যতম লক্ষণ হলেও আরো কিছু লক্ষণ আছে। একেকজনের ক্ষেত্রে লক্ষণ হয়একেকরকম। তাই অন্যান্য লক্ষণ সম্পর্কে জানাও অনেক জরুরি।
ফুসফুসে ক্যান্সারের আরো কিছু লক্ষণ:
গলা বসে যাওয়া
ক্ষুধা মন্দা
অতিরিক্ত ওজন কমা
অবসান
মুখ বা ঘাড় ফুলে যাওয়া
অনেক ক্ষেত্রে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত লোকদের ক্ষেত্রে আঙ্গুলে পরিবর্তন দেখা দেয়। আঙ্গুল বাঁকা হয়ে যায় নয়ত বড় হয়ে যায়। ঘাড়ে ব্যথাও ফুসফুসে ক্যান্সারের একটি লক্ষণ।
কখন চিকিৎসকের সাথে পরামর্শ করবেন:
কাশি যদি চার সপ্তাহেরও বেশি সময় ধরে হয় তবে আপনি আপনার কাশির শব্দ লক্ষ্য করুন এবং চিকিৎসকের সাথে পরামর্শ করুন। বিভিন্ন কারণে কাশি হতে পারে এজন্য এটিকে ছোটভাবে নেওয়া উচিত না। অন্যান্য লক্ষণগুলোও খুঁজে বের করুন। ধূমপায়ীদের ফুসফুসে ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।





Post a Comment