মারদেকা টাওয়ার : বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন

 


ODD বাংলা ডেস্ক:  বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবনের খেতাব পেয়েছে মালয়েশিয়ার মারদেকা টাওয়ার। ১১৮ তলা টাওয়ারটির উচ্চতা ৬৭৮ দশমিক ৯ মিটার। উঁচু এই টাওয়ার স্থান করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফার পরেই। তাই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু স্থাপনা বর্তমানে এটিই।

করোনা মহামারির মধ্যে টাওয়ার স্পায়ারের সমাপ্তিতে গর্বিত দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব। সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার গর্বের কথা জানান।


মারদেকা ১১৮ মালয়েশিয়ার প্রথম টাওয়ার যেটি উচ্চ মর্যাদাপূর্ণ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (লিড) ও আন্তর্জাতিক টেকসই প্রশংসাপত্রসহ ট্রিপল প্লাটিনাম রেটিং অর্জন করেছে।


স্পায়ার সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,এটি শুধু প্রকৌশল ক্ষেত্রেই একটি বড় অর্জন নয়, একটি আধুনিক ও উন্নত দেশ হিসেবে মালয়েশিয়ার অবস্থানকে আরও শক্তিশালী করেছে।  প্রকল্পটি তৈরি করছে পারমোডালান ন্যাশনাল বিএইচডির মালিকানাধীন প্রতিষ্ঠান।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাওয়ারটি তিন মিলিয়ন বর্গফুট ফ্লোর এলাকা জুড়ে গ্রেড-এ অফিস স্পেস। টাওয়ারটিতে বেশ কিছু অসামান্য বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‌‘দ্য ভিউ অ্যাট ১১৮’ অবজারভেশন ডেক, (যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় সর্বোচ্চ হবে)। সেইসঙ্গে টাওয়ারের পডিয়ামের মধ্যে কাচের গম্বুজযুক্ত ১১৮ মল তো থাকছেই।


ভবনটির অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে মারদেকা টেক্সটাইল মিউজিয়াম, যেখানে মালয়-বিশ্বের টেক্সটাইল প্রদর্শন করা হয়েছে। সাত বছরের কম বয়সী শিশুদের জন্য রয়েছে একটি শিশু কেন্দ্র। একটি মসজিদ রয়েছে, যেখানে একত্রে তিন হাজার মানুষ জামাতে নামাজ আদায় করতে পারবেন।


বিশ্বের উচ্চতম ভবনগুলোর সঙ্গে এই ভবন আজ তালিকাভুক্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.