কুকুরের খাবার লুট করতে কচ্ছপের কাণ্ড

 


ODD বাংলা ডেস্ক: আজব পৃথিবীর মানুষগুলো আজব প্রকৃতির। এই মানুষই নিত্য নতুন বিচিত্র সব ঘটনার জন্ম দেয় পৃথিবীতে। তার মধ্যে কিছু ঘটনা হাস্যকর আবার কিছু অবাক করার মতো।

মানুষের পাশাপাশি প্রাণিকূলও আজব ঘটনার জন্ম দেয় মাঝেমধ্যেই। এরকমই একটি ঘটনার জন্ম দিল একটি কচ্ছপ।


ভিডিওতে দেখা যায়, কুকুরের খাদ্য বিক্রি হয় এমন একটি দোকানের তাকে সারি সারি সাজানো আছে বিভিন্ন ধরণের খাবার। আর গুটি গুটি পায়ে সেই খাবারের দিকে এগিয়ে যাচ্ছে একটি কচ্ছপ। তাকের কাছে গিয়ে মুখে করে সেই প্যাকেট কেটে সেই খাবার খাচ্ছে কচ্ছপ। 


সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। দোকানে ঢুকে কচ্ছপের খাবার খাওয়া নিয়ে মজায় মেতেছে নেটদুনিয়া। তবে কী করে ওই কচ্ছপ স্টোরে ঢুকলো তা নিয়েই জল্পনা চলছে নেটদুনিয়ায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.