বিয়ের আনন্দে নাচতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লো নবদম্পতি
ODD বাংলা ডেস্ক: বিয়েতে নাচ-গান নতুন কিছু নয়। অবাঙালি বিয়েতে অনেকটা রীতি মেনেই হয় এই নাচ-গান।আর বলিউডের বিভিন্ন সিনেমার দৌলতে নাচ-গান ছাড়া যেন এখন বিয়ের অনুষ্ঠান সম্পন্নই হয় না। বিশাল আয়োজন করা হয়। বিয়েতে শুধু আত্মীয়-বন্ধুরাই নাচ-গানে যুক্ত হন না। নাচেন বর-নববধূও। এমনই এক দম্পতির নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, বিয়ের আসরে নব দম্পতি নাচতে গিয়ে পড়ে যান, আর হাস্যকর ভাবে ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। নিজেদের বিয়ের আসরে বেশ আনন্দ ও উচ্ছাসের সঙ্গে প্রবেশ করেন নব দম্পতি। প্রবেশের সঙ্গেই নিজের আনন্দ প্রকাশ করতে গিয়ে ড্যান্স ফ্লোরে দুজনে মিলে কোমর দোলাতে শুরু করেন। একটা সময় দেখা যায়, নববধূ উঠে পরে স্বামীর পিঠের ওপর। স্ত্রীকে পিঠে নিয়েই নাচতে শুরু করেন বর। তবে শেষ অবধি ভার সামলাতে না পেরে দুজনে মিলিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান মাটিতে। আশেপাশে থাকা অতিথিরা তাদের ধরে তোলেন। তবে তার পরও নাচ থামেনা নববধূর।
ভিডিওটি সাপ্রাইজ লাভ স্টোরিস নামক একটি ইনস্টাগ্রামের পেজ থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটি দেখে যাচ্ছে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নববধূ, তাই তো পড়ে যাওয়ার পরও বেশ আনন্দের সঙ্গেই উঠে আবার নাচতে শুরু করে দিয়েছেন। ব্যাকগ্রাউন্ডের চলছে ইংরেজি গান আর রয়েছে অতিথিদের কোলাহল। তাদের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে, তারাও বেশ হাসির ছলেই নিয়েছে বিষয়টি। আর এই বিষয়টি যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে তা হয়তো এই নব দম্পতিও ভাবেননি।





Post a Comment