হাফপ্যান্ট পরে সংবাদ উপস্থাপনা, মুহূর্তেই ভাইরাল

 


ODD বাংলা ডেস্ক:  ক সংবাদ উপস্থাপক বা উপস্থাপিকা হতে গেলে যে চেহারা খুব ভালো লাগে তা কিন্তু নয়। স্ক্রিনে মোটামুটি ভালো দেখা গেলেই হলো। তবে হ্যাঁ, চেহারা ক্যামেরা বান্ধব হতে হবে। পোশাকটাও হওয়া চাই রুচিশীল ও মার্জিত শালীনতাসম্পন্ন। 

আর এটাই সাধারণত হয়। তবে কখনো কি দেখেছেন একজন সংবাদ উপস্থাপক হাফপ্যান্ট পরে সংবাদ উপস্থাপনা করে? কি চমকে গেলেন? চমকে যাওয়ারই কথা। এমনটাই করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সাংবাদিক শন লে। তিনি ব্লেজার ও টাইয়ের সঙ্গে হাফপ্যান্ট পরিধান করে সংবাদ উপস্থাপন করছেন।


জানা যায়, ক্যামেরার সামনে কোভিড-১৯ পরিস্থিতিতে ভ্রমণ বিধিনিষেধ নিয়ে সংবাদ উপস্থাপন করছিলেন বিবিসির সাংবাদিক শন লে। এ সময় কয়েক সেকেন্ডের জন্য পেছনের একটি ক্যামেরায় দেখা যায়, তার পরনে হাফপ্যান্ট এবং পায়ে ঘরে পরা জুতা। 


মেস্সিমো পিনি নামের এক টুইটার ব্যবহারকারী ছবিটি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বিবিসির সাংবাদিক শন লে হাফপ্যান্ট পরে কী নিজের কুলনেস প্রকাশ করছেন?’ অপর এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘লন্ডনে আজ অনেক গরম। এ কারণে তিনি হাফপ্যান্ট পরিধান করেছেন’। একজন লিখেছেন, ‘কোনো সমস্যা নেই! ভাগ্যক্রমে সে অন্তর্বাস, হাফপ্যান্ট অথবা প্যান্টবিহীন নয়’।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.