সুপারমার্কেটে চেটে পরীক্ষা করে পণ্য কেনাকাটা করছেন নারী

 


ODD বাংলা ডেস্ক:  মহামারির কারণে পুরো বিশ্ব জর্জরিত। এই মারণ ভাইরাস যাতে দ্রুত নির্মূল হয়, তার জন্য পুরো বিশ্বে চলছে নানা গবেষণা। এই ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এখন অপরিহার্য হয়ে পড়েছে। ঠিক এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক অদ্ভুত ভিডিও। যা দেখে রীতিমতো আঁতকে উঠতে হয়।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী সুপারমার্কেটে ঘুরছেন শপিং ট্রলি নিয়ে। বেছে নিচ্ছেন নিত্য প্রয়োজনীও জিনিস। এই পর্যন্ত সব ঠিকই চলছিল। তবে নারী হঠাৎ করে এমন কাণ্ড ঘটালেন যা দেখে একেবারে থ সবাই! জানা যায়, ওই নারীর নাম জোডি মেসচুক। নিজের অদ্ভুত কীর্তির ভিডিও নিজেই রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।


ভিডিওটিতে নারীকে দেখা যায়,  সুপারমার্কেটের জিনিসপত্র হাতে তুলে নিয়ে জিভ বার করে তা চেটে চেটে পরীক্ষা করছেন। শুধু খাদ্য দ্রব্য নয়, প্রায় সব কিছুরই প্যাকেটকেই জিভ দিয়ে চেটে দেখছিলেন নারী! এমনকি, তিনি যে ট্রলি ব্যবহার করছিলেন, তার হ্যান্ডেলও জিভ বার করে চেটে নেন। ওই সময় সুপারমার্কেটে উপস্থিত অন্য ক্রেতারা তো এসব দেখে একেবারেই হতবাক। অনেকে তো মনে করছিলেন এই নারীর আসলে মানসিক সমস্যা।  


নারীর এই ভিডিও নিয়ে এরই মধ্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া। নেটিজেনরা একের পর এক কু-মন্তব্যে ভরিয়ে তুলেছেন নারীর টুইটারে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.