দুধ-কলা একসঙ্গে খেলে ক্ষতি হয়?
ODD বাংলা ডেস্ক: কলা এবং দুধ দুটিই পুষ্টিকর খাবার। কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম মেলে। কলা বেশ ভালো কর্মশক্তি জোগায়। কলা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। অন্যদিকে দুধ অত্যন্ত জরুরি একটি খাদ্য। এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম। কিন্তু দুধ আর কলা একসঙ্গে খেলে উপকার নাকি ক্ষতি হয় বিষয়টি অনেকের অজানা। পুষ্টিবিদরা বলছেন, দুধ আর কলা একসঙ্গে খেলে তা পাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। এমনকি দুটি খাবারের সব পুষ্টিগুণ নষ্টও হয়ে যেতে পারে।
সাধারণত যেকোনো ফল সন্ধ্যার আগে খেয়ে নেওয়া ভালো। না হলে অম্বলের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু অনেকেই কলা রাতের খাবারের সঙ্গেও খান। এতে খুব একটা অ্যাসিডিটির সমস্যা হয় না।
অনেকেই দুধের সঙ্গে কলা মিশিয়ে শেক বানিয়ে পান করেন। আবার অনেকে এর বিরুদ্ধে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের কেউ কেউ কলা ও দুধ একসঙ্গে খাওয়ার একেবারে পক্ষপাতী নন। তাদের পরামর্শ, খেতে চাইলে প্রথমে দুধ পান করা উচিত। তার ২০ মিনিট পর কলা খাওয়া যেতে পারে। তবে কলা আর দুধের মিল্কশেক খেলে তাতে ঘুমের ওপরও প্রভাব পড়তে পারে।
অন্যদিকে একদল স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যারা ওজন বাড়াতে চান, নিয়মিত কায়িক শ্রম করেন, তাদের জন্য কলা ও দুধের মিশ্রণ অত্যন্ত উপকারী। তবে কোনো ব্যক্তির হাঁপানি বা অ্যালার্জির কারণে কফ জমার সমস্যা থাকলে বা শ্বাসকষ্ট হলে তাদের কলা ও দুধ একসঙ্গে কখনই খাওয়া উচিত নয়।





Post a Comment