প্রেমিককে ছেড়ে পুতুলকে বিয়ে করলেন নারী, জন্মাল ৬ সন্তানও

 


ODD বাংলা ডেস্ক:  প্রেমিককে ছেড়ে পুতুলকে বিয়ে করলেন এক নারী। আর সেই কথা নিজের সোশ্যাল মিডিয়াতেও খুলে বলেছেন তিনি। তিনি ম্যাসাচুসেটসের বাসিন্দা। নাম তার ফেলিসিটি। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। সম্প্রতি একটি জম্বি পুতুলকে বিয়ে করেছেন বলে দাবি করেছেন তিনি। 

তিনি জানান, ছোট বেলায় মাকে হারানোর পরে তার বাবা একটি পুতুল কিনে দেন তাকে। তিনি পুতুলটির সঙ্গে থাকতে থাকতে ক্রমে ভালোবেসে ফেলেন। তবে তার জেরে অনেক কটাক্ষ শুনতে হয় তাকে। এমনকী কেউ কেউ রোগীও বলে ফেলিসিটিকে।


ফেলিসিটি বলেন, একসময়ে তার জীবনে নতুন পুরুষ এসেছিল, তখন তার পুতুলটির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। তবে সেই সম্পর্কটি বেশিদিন টেকেনি। ফিলিসিটি বলেন পুতুলটিকে ছেড়ে তিনি কিছুতেই থাকতে পাচ্ছিলেন না। সেই ছেলেটির সঙ্গে ব্রেক আপ করে ফের পুতুলটির কাছে ফিরে আসেন ঐ তরুণী।


এমনকী ধুমধাম করে বিয়েও করেছে পুতুলটিকে। তাদের ছয়টি সন্তান রয়েছে বলে দাবি তরুণীর। আদতে ছয়টি ছোট পুতুল রয়েছে ফেলিসিটি, যেগুলোকে নিজের সন্তান ভাবে সে। সেই সঙ্গে ২০১৭ সাল থেকে আরকেটি পুতুলও রাখতে শুরু করেছে সে। সেটিকে নিজের বয়ফ্রেন্ড ভাবেন ঐ তরুণী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.