মেয়ের পরিচয়পত্র চুরি করে ছাত্রী সেজে কলেজের ছেলেদের সঙ্গে প্রেম ‘মা’
ODD বাংলা ডেস্ক: বিশ্বে প্রতিনিয়তই সামাজিক অপরাধ বাড়ছে। এমন কিছু ঘটনা খবরের শিরোনাম হয় যা, অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়। এবার নিজের মেয়ের আইডি কার্ড দিয়ে কম বয়সী কলেজছাত্রদের সঙ্গে প্রেম করতে এক নারীর নানা অপরাধের চিত্র ফাঁস হলো।
জানা যায়, মেয়ের কলেজের পরিচয়পত্র চুরি করে ঐ নারী কলেজছাত্রদের সঙ্গে সম্পর্কে জড়াতেন অভিনব প্রেম-প্রতারণার মাধ্যমে। সম্প্রতি আমেরিকার মিসৌরি অঞ্চলে বসবাসকারী ৪৮ বছরের লরা অগলেসবি নিজের ২২ বছরের মেয়ে লরেন হেজের পরিচয়পত্র চুরি করে এ কাণ্ড ঘটিয়েছেন।
২০১৬ সালে লরা অগলেসবির এই ধোঁকাবাজি শুরু হয়েছিল, তখন তার বয়স ছিল ৪৩ বছর। সেই সময় লরা অগলেসবি আরকানসাসে বসবাস করতেন। মিসৌরির ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জানানো হয়েছে যে, লরা অগলেসবি তার মেয়ে লরেন হেজের পরিচয়পত্র পেয়েছিলেন মেলের মাধ্যমে। লরেন হেজের পরিচয়পত্র ব্যবহার করে তার মা লরা অগলেসবি মিসৌরি থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরি করেন। এরপরে লরা মিসৌরির একটি ছোট শহর মাউন্টেন ভিউতে শিফট করে যান এবং সেখানে তিনি তার মেয়ে লরেন হেজের নাম এবং বয়স চুরি করে নেন।
সুতরাং লরেন হেজের পরিচয়পত্রের মাধ্যমে লরা অগলেসবি হয়ে যান লরেন হেজ। সেখানে তিনি সবাইকে জানান যে, তিনি ওয়েস্ট ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, যিনি সেখানকার লাইব্রেরিতে কাজ করেন। পুলিশ জানিয়েছে যে, সেই সময় লরা অনেক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই যুবকরাও মনে করতেন যে, লরা অগলেসবি একজন ২২ বছর বয়সি তরুণী।





Post a Comment