কারখানার দূষণে নীল হলো কুকুরের রঙ



 ODD বাংলা ডেস্ক:   কারখানার রাসায়নিকের দূষণ বাতাসে মেশার ফলে একটি অঞ্চলের কুকুরদের গায়ের রঙ বদলে গিয়েছে। স্বাভাবিকের বদলে সেখানকার কুকুরগুলোর গায়ের রঙ নীল হয়ে গিয়েছে।

 রাশিয়ার জেরজিঙস্ক (Dzerzhinsk) অঞ্চলের ঘটনা এটি। জেরজিঙস্কয়ের অর্গস্টেকলো প্লান্টের চারিদিকের এই এই নীল কুকুরগুলোর ছবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।


সম্প্রতি অস্বাভাবিক রঙের কুকুরদের এই ছবি দেখে চমকে উঠছেন পরিবেশপ্রেমীরা। সচেতন স্থানীয় বাসিন্দাদের কয়েকজন ওই কুকুরগুলোকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে গেছেন।


রাশিয়ার জেরজিঙস্ক-এর সোভিয়েতে একটি কারখানার বিভিন্ন বর্জ্য-রাসায়নিকের কারণেই এমন ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় ছয় বছর আগে সেই কারখানাটি বন্ধ হয়ে গিয়েছে এবং সেটিরই নানা বর্জ্য-দূষণ এলাকার বাতাসে-জলে মিশে এমন ঘটনা ঘটছে।


জানা গেছে, এক সময় এই কারখানায় রাসায়নিক পদার্থ উৎপাদন করা হত। হাইড্রোসায়ানিক অ্যাসিড ও প্লেক্সিগ্লাস তৈরি হত বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই এলাকায় কিছু কপার সালফেট পাওয়া গিয়েছিল, যেগুলো থেকে শরীরে প্রদাহ তৈরি হয়। কুকুরগুলো তা খেয়ে ফেলার ফলেই তাদের চেহারা এমন ভাবে বদলে গিয়েছে।


যদিও বন্ধ কারখানার ম্যানেজার আন্দ্রে মিসলিভেস্ট এই দাবি উড়িয়ে দিয়েছেন। ছবিগুলো ভুয়া বলে দাবি করেছেন তিনি। এলাকার কমিশনারের দাবি, ওই এলাকা থেকে কিছু পুরনো রাসায়নিক পাওয়া গিয়েছে, মনে করা হচ্ছে সেগুলো কপার সালফেট।


প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় পদক্ষেপ নেয়ার করার কথা বলা হয়েছে। কুকুরগুলোকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেই জানানো হয়েছে। কুকুরদের শারীরিক পরীক্ষাও করা হবে। সম্ভবত কুকুরগুলো চুলকানির সমস্যাতেও ভুগছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।


উল্লেখ্য, কয়েক বছর আগে ওই এলাকায় অস্বাভাবিক ভাবে বহু কুকুরের মৃত্যুর ঘটনাও সামনে এসেছিল। কুকুরগুলোকে দেখার কেউ নেই, এবং সে কারণেই এমন ঘটনা ফের ঘটেছে বলে মনে করছে প্রশাসন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.