পুরুষরা যেভাবে নিজেদের যত্ন নিলে বৃদ্ধি পাবে যৌনসুখ

 


ODD বাংলা ডেস্ক:  যৌন স্বাস্থ্যের প্রতি অবহেলা পুরুষদের কাছে নতুন নয়। এর জন্য তাদের বাহানা থাকে কাজের চাপ। আসলে কাজের চাপ নয়, এর মূল কারণ হলো অসচেতনতাও। কিন্তু তারা জানেন না যে, যৌন স্বাস্থ্য বিধি মেনে চলা অন্য যেকোনো অঙ্গের যত্নের মতোই সমান গুরুত্বপূর্ণ।

প্রতিটি পুরুষেরই উচিত যৌনাঙ্গ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। যৌনাঙ্গের পরিচ্ছন্নতা এক দিকে যেমন দূরে রাখে বিভিন্ন যৌন রোগ থেকে, ঠিক তেমনই বৃদ্ধি করে যৌন মিলনের সামগ্রিক আনন্দকে। চলুন তবে জেনে নেয়া যাক কী কী যৌন স্বাস্থ্য বিধি মেনে চলা পুরুষদের ক্ষেত্রে একান্তই আবশ্যক- 


>> যতটা সম্ভব শুকনো রাখুন যৌনাঙ্গ ও সংলগ্ন অঞ্চল। স্নান, সাঁতার কিংবা ঘাম হয় এমন কোনো কাজের পর চেষ্টা করুন পরিষ্কার করে গোপনাঙ্গ মুছে নিতে। এতে বিভিন্ন ছত্রাকের দ্বারা তৈরি হওয়া সংক্রমণের সম্ভাবনা হ্রাস পায় অনেকটাই।


>> নিয়মিত পরিষ্কার করুন যৌনাঙ্গ। প্রত্যেকের যৌনাঙ্গের নির্দিষ্ট গন্ধ রয়েছে। তাই জল বা নিজস্ব সাবান দিয়ে নিজেকে পরিচ্ছন্ন রাখা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ব্যবহার করতে পারেন ‘ইন্টিমেট ওয়াশ’ও, এগুলো যৌনাঙ্গ ও সংলগ্ন অঞ্চলে ৩.৫ পি-এইচ বজায় রাখতে সহায়তা করে। ফলে দূরে থাকে নানা ধরনের যৌন রোগ।


>> যৌন সংসর্গের আগে ও পরে পরিষ্কার করুন লিঙ্গ, মূত্রথলি, কুঁচকি। শিশ্নের টাইসন গ্রন্থির ক্ষরণ হয় পুরুষদের অজান্তেই, তাই নিয়মিত পরিষ্কারে বজায় থাকে পরিচ্ছন্নতা।


>> পরুন আরামদায়ক অন্তর্বাস। ফ্যাশন সম্পর্কে সচেতন থাকা জরুরি ঠিকই, কিন্তু এটাও জানা দরকার যে অতিরিক্ত আঁটোসাঁটো পোশাক বা অন্তর্বাস যৌনাঙ্গে নানা সমস্যা তৈরি করে। এমনকি কমিয়ে দিতে পারে শুক্রাণুর সংখ্যাও। চেষ্টা করুন ফ্যাশন যেন সুস্বাস্থ্যের পরিপন্থী না হয়ে যায়।


>> এই সবকিছুর পাশাপাশি সচেতন থাকুন বিভিন্ন ধরনের যৌন রোগের লক্ষণ সম্পর্কে। নিজের বা সঙ্গীর গোপনাঙ্গে কোনো ধরণের ঘা, ফুসকুড়ি বা ফোস্কার মতো জিনিসকে অবহেলা করবেন না। লজ্জা ঝেড়ে ফেলে পরামর্শ নিন চিকিৎসকের, এতে আপনার সঙ্গে সুস্থ থাকবেন আপনার সঙ্গীও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.