বিকট শব্দে আকাশ থেকে মাটিতে পড়ল মাছ



 ODD বাংলা ডেস্ক: হঠাৎ করে যদি আকাশ থেকে মাটিতে কোনো মাছ এসে পড়ে তাহলে সেটা অবাক হওয়ার মতো বিষয়। সম্প্রতি এমন আজব ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। 

সেখানে একটি বাড়ির দরজায় লাগানো সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়েছে সেই অদ্ভূত দৃশ্য। মাছটি আকাশ থেকে প্রথমে রাস্তায় পাশে পার্ক করে রাখা একটি গাড়ির ওপর পড়ে।  তারপর সেটা মাটিতে পড়ে বলে  ভিডিওটিতে দেখা যায়।


বাড়ির মালিক কার্লোস মালডোন্ডোস জানান, প্রতিবেশীদের মুখে তিনি প্রথমে আকাশ থেকে মাছ পড়ার ঘটনা বিশ্বাস করতে চাননি। তবে পরে সিকিউরিটি ক্যামেরা দেখে বিষয়টি বিশ্বাস করতে বাধ্য হন। কর্লোসের এক প্রতিবেশী প্রথমে গুলোর মতো শব্দ শুনে কি হয়েছে দেখতে এসে মাছটিতে মাটিতে দেখেতে পান। মাছটি অনেক ওপর থেকে গাড়ির ওপর পড়ায় গুলোর মতো শব্দ হয়েছিল বলে ধারণা করা হয়। এমনকি মাছ পড়ে ওই গাড়ির একটি অংশ কিছুটা বেকেঁ গেছে বলে জানিয়েছেন কার্লোসের প্রতিবেশী।


এদিকে ওই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ ভিডিওটি দেখছেন। এমনকি ভিডিওর কমেন্ট সেকশনও ভরে গেছে বিভিন্ন মন্তব্যে। কেউ বলছেন, আকাশ থেকে কোনো পাখি মাছটি ফেলতে পারে তত্ত্ব দাঁড় করিয়েছেন নেটিজেনরা। যদিও মাছটি কীভাবে আকাশ থেকে পড়ল তার সঠিক কারণ জানা যায়নি।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.