যাদু নয়, বাস্তবেই শূন্যে ভেসে থাকতে পারবেন কাঁচের এই ভবনে
ODD বাংলা ডেস্ক: প্রথম দেখায় ভাবতে পারেন কোনো যাদুর কাঠির ছোঁয়ায় শূন্যে ভেসে বেড়াচ্ছে মানুষ। তবে যাদু নয়, কাঁচের তৈরি ছাদেই রয়েছে এই ‘শূন্যে ভেসে বেড়ানোর’ সুযোগ। এটি ব্রাজিলের সান পাওলোর সবচেয়ে উঁচু ভবন। মিরান্টে ডো ভেলের ৪২ তলায় তৈরি করা হয়েছে কাঁচের তৈরি এই ভিউ ডেক। সেখানে বসে সরাসরি নিচের রাস্তাও দেখা যায়।
ওই কাঁচের ডেক কতটুকু ওজন বহন করতে সক্ষম সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। দর্শনার্থীরা সেখানে বসে সেলফি তোলাতে পারবে। এই ডেকের ডিজাইনাররা জানিয়েছেন, দর্শনার্থীদের শহরের উপরে আকাশে ভাসার অভিজ্ঞতা দিতে চেয়েছেন তারা। এর আগে যেসব দর্শনার্থী ওই ডেকে গিয়েছেন তারা সেখানকার অভিজ্ঞতাকে বিভ্রান্তিকর কিন্তু সুন্দর বলে অভিহিত করেছেন।
মিরান্টে ডো ভেলের ওই ডেকের নাম দেওয়া হয়েছে সাম্পা স্কাই। যুক্তরাষ্ট্রের শিকাগোর উইলিস টাওয়ারের কাঁচের ডেক থেকে অনুপ্রাণিত হয়েই এই ডেক বানানো হয়েছে। দর্শনার্থীদের আকর্ষণের জন্য কাঁচের ব্রিজ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল চীন।





Post a Comment