শরীরী মিলনে মানসিক তৃপ্তি মেলে, সঙ্গে কমে ওজনও

 


ODD বাংলা ডেস্ক:  বাড়তি ওজন নিয়ে দুশ্চিন্তার শেষ নেই অনেকেরই। বাড়তি ওজন আমাদের বাহ্যিক সৌন্দর্য নষ্ট করে। এছাড়া বহু রোগের কারণও এই বাড়তি ওজন। তাই এই বাড়তি ওজন কমাতে চেষ্টার কোনো কমতি রাখেন না সবাই।  জিমে যান, খাওয়া কমান, অনেকেই আবার বাড়িতেই শরীরচর্চা করেন। ওজন কমাতে কত কিছুই করেন অনেকে। 

অথচ তার পরেও কমতে চায় না ওজন। অনেকে তো আবার হতাশ হয়েও পড়েন। কিন্তু এগুলো ছাড়াও ওজন কমানোর একটি সহজ পন্থা রয়েছে। আর তা হলো শারীরিক ঘনিষ্ঠতা। শুনে অবাক লাগলেও এটি সত্যি। আপনি যদি আপনার প্রিয়জনকে একটি দীর্ঘ চুমু খান সেক্ষেত্রেও কমতে পারে আপনার দৈহিক ওজন। কীভাবে? চলুন জেনে নেয়া যাক- 


লস অ্যাঞ্জেলেসের একজন সেক্সোলজিস্টের মতে, চুম্বন যদি খুব বেশি দীর্ঘ হয় এবং তাতে যদি গভীরতা থাকে এবং দ্রুত শ্বাস-প্রশ্বাস চলে সেক্ষেত্রে ৯০ ক্যালোরি ওজন কমতে পারে। শুধু তাই নয়, দু'জন মানুষ যদি পরস্পরকে ৩০ মিনিট ধরে চুমু খান, সেক্ষেত্রেও ঝরতে পারে ৬৮ ক্যালোরি।


আরো পড়ুন: কীভাবে বুঝবেন আপনারা সঠিক জুটি নন?


এতো গেল প্রিয় মানুষের ঠোঁটে একে দেওয়া গভীর চুম্বনের কাহিনি। তবে শুধু চুম্বন নয়, দেহের অতিরিক্ত ওজন ঝরাতে সহায়ক হতে পারে শারীরিক মিলনও।


ভালোবাসার মানুষটির সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠতার মুহূর্ত যদি খুব রোমাঞ্চকর হয়ে ওঠে, তাহলে আপনার অজান্তেই ২৩০ ক্যালোরি ওজন ঝরিয়ে ফেলছেন আপনি।


এতে মানসিক পরিতৃপ্তিও হলো, সঙ্গে উপরি পাওনা হিসাবে আপনার বাড়তি মেদ ঝরে গিয়ে আপনাকে করে তুলল ঝরঝরে এবং তরতাজা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.