দাঁত-ঠোঁট অবিকল মানুষের মতো, দেখা মিললো বিস্ময়কর মাছের



ODD বাংলা ডেস্ক: জলে ছিপ ফেলতেই বড় একটি মাছ ধরা পড়ে। মাছ ধরা পড়তেই মনটা আনন্দে ভরে গিয়েছিল আমেরিকার উত্তর ক্যারোলিনার মৎস্যজীবী নাথন মার্টিনের। তবে মাছ হাতে নিয়ে অবাক হয়ে যান তিনি। এ কি! মাছের মুখে অবিকল মানুষের মতোই সারি সারি দাঁত। মাছের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন জেনেট পিয়ের নামের এক ব্যক্তি। সেই ছবি ভাইরাল হয়ে যায়।

জানা যায়, এই প্রজাতির মাছের নাম ‘শিপশিড’। গায়ে সাদা-কালো দাগ থাকে ‘কনভিক্ট’ নামেও ডাকা হয় এই মাছগুলোকে। উত্তর ক্যারোলিনাতে সমুদ্রের মধ্যে পাথরের ফাঁকে সাধারণত পাওয়া যায় এই ধরনের মাছ।


মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের মাছ মানুষের মতোই সর্বভুক হয়। তাদের ওজন সাধারণত আড়াই থেকে সাত কেজির মধ্যে হয়। উত্তর ক্যারোলিনা ছাড়া বিশ্বের খুব কম জায়গাতেই অবশ্য এই প্রজাতির মাছ দেখা যায়। সামনের সারির বড় আকারের দাঁত শামুক, ঝিনুকের খোলা ভাঙতে ব্যবহার হয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। জানা যায়, এদের দাঁতের ধার পিরানহার থেকে কোনো অংশে কম নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.