ডিম কেনার সময় আলোর সামনে ধরে দেখে নেয়া জরুরি কেন?
ODD বাংলা ডেস্ক: প্রতিদিনের খাদ্যতালিকায় যে খাবারটি স্থান পায় সেটি হচ্ছে ডিম। সকালের নাস্তা কিংবা ঝটপট দুপুর কিংবা রাতের খাবারেও বেশ মানিয়ে যায় ডিম। তাইতো প্রায় সব ঘরেই ডিম থাকেই থাকে। তবে বাজার থেকে ডিম কিনে আনলেই যে ঝামেলা চুকে গেলো তা কিন্তু নয়। কারণ অসাবধানতার কারণে কিংবা না বুঝে অনেক সময় নষ্ট ডিম কিনে আনেন অনেকেই।
যদিও ডিম ভালো কি না তা চেনার অনেক উপায় আছে। বিশেষ করে জলের মধ্যে ডিম ফেললে তা যদি ডুবে যায়, তা হলে বোঝা যাবে, ডিমটি ভালো। আর যদি ভাসতে থাকে, তাহলে ডিমটি নষ্ট। কিন্তু দোকান থেকে ডিম কেনার সময় জলে ডুবিয়ে দেখে নেয়া সম্ভব নয়। তাহলে ডিম খারাপ কি না, বুঝবেন কী করে?
এক্ষেত্রে সহজ রাস্তা হলো আলোর সামনে ডিম ধরে দেখে নেয়া। তবেই বুঝতে পারবেন দিন ভালো নাকি নষ্ট।
সাধারণত ডিম ভালো হলে তার ভেতরে ঘন হলুদ আভা দেখা যায়। কোথাও কোনো দাগ থাকে না। কিন্তু ডিম নষ্ট হতে শুরু করলেই এর ভেতরে কালচে রঙের দাগ দেখা দিতে শুরু করে। ডিমের পচনের প্রাথমিক লক্ষণই এটি। তাই ডিম কেনার সময় খুব সহজেই আলোর সামনে সেটি ধরে বোঝা যায় সেটি ভালো কি না।
এছাড়া রোদের সামনে ডিম ধরে এই পরীক্ষাটি করা যেতে পারে। তার চেয়েও ভালো হয় উজ্জ্বল বৈদ্যুতিক আলোর সামনে ধরলে। ভেতরে কোনো কালচে দাগ দেখতে পেলেই সেই ডিম কেনা উচিত নয়।





Post a Comment