গ্রিন বার্ডফ্লাওয়ার: অস্ট্রেলিয়ার এই ফুল ঘুম উড়িয়েছিল সবার

 


ODD বাংলা ডেস্ক: পৃথিবীতে যত পাখি আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট একটি পাখি হামিং বার্ড। তবে সে তো পাখি। আকাশে বাতাসে উড়ে বেড়ায়। তাহলে গাছে কী করছে হামিং বার্ড?

না, গাছে এসে বসেনি পাখি। বরং সে বেড়েই উঠেছে গাছে। আসলে সে পাখি নয়, গাছের ফুল। অস্ট্রেলিয়ার এক ধরনের গাছে এই ফুল হয়। যা দেখতে অবিকল হামিং বার্ডে পাখির মতো। তবে তা গাছের দিকে তাকালে ফুল না পাখি, বোঝা মুশকিল।


এই ফুলের নাম গ্রিন বার্ডফ্লাওয়ার। উত্তর অস্ট্রেলিয়ায় এই ফুল প্রচুর দেখা যায়। এই ফুলের ভেষজ গুণও রয়েছে বেশ কিছু। এর রস দিয়ে চোখের রোগ সারিয়ে তোলা যায়।


ফুলটির রঙ সবুজ। অনেকটা টিয়া পাখির মতো দেখতে এই ফুল। পাখির মতো তার ডানা মেলা থাকে উপরের দিকে। কখনো কখনো ডানায় থাকে বেগুনি রঙের আভা। ফুলের সঙ্গে গাছের ডালের সংযোগস্থলে যে বোঁটা , সেটিই পাখির ঠোঁটের আদলে গঠিত। 


দূর থেকে দেখে বোঝাই যাবে না যে এগুলো আসলে পাখি নয়, ফুল। মনে হবে যেন এক ডজন হামিং বার্ড বসে আছে একসঙ্গে জড়ো হয়ে। কোনো ফুলের মধুই হয়তো খাচ্ছে তারা। শূন্যেই রয়েছে থমকে। এক সময় এই ফুল দেখে হতবাক হয়ে যেতেন সবাই। এত অদ্ভুত এই প্রকৃতির সৃষ্টি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.