১১২.৪ ডেসিবেল আওয়াজে ঢেকুর তুলে বিশ্ব রেকর্ড
ODD বাংলা ডেস্ক: আমাদের সমাজে অনেক মানুষের মধ্যে বসে হঠাৎ কেউ ঢেকুর তুললে তাকে অভদ্রতা মনে করা হয়। তাই যদি কেউ জনসমাগমে কোনো কারণে ঢেকুর তুলে ফেলে তাহলে অনেকেই ক্ষমা চেয়ে নেন। তবে জানেন কি, এই ঢেকুর তুলে কেউ কেউ আবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও করেন। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও এমনটাই করেছেন অস্ট্রেলিয়ার এক ব্যক্তি। নাম তার নেভিল শার্প। তিনি উচ্চ শব্দে ঢেকুর তুলে রেকর্ড করেছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে গত মঙ্গলবার বলা হয়েছে, বর্তমান বিশ্বে পুরুষদের মধ্যে সবচেয়ে জোরে ঢেকুর তুলতে পারেন নেভিল শার্প। তিনি অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইন শহরের বাসিন্দা। তিনি সর্বোচ্চ ১১২ দশমিক ৪ ডেসিবেল আওয়াজের ঢেকুর তুলতে সক্ষম হন। গত ২৯ জুলাই গিনেস কর্তৃপক্ষ নেভিলের ঢেকুর তোলার বিশেষ এই যোগ্যতা পরিমাপ করে।
তার একেকটি ঢেকুরের আওয়াজ ইলেকট্রিক ড্রিলের চেয়ে বেশি। এমনকি কোনো কোনো বাদ্যযন্ত্রের চেয়ে জোরে আওয়াজ তুলে ঢেকুর তুলতে পারেন। আর এই বিশেষ যোগ্যতার কারণে দীর্ঘ এক দশকের বেশি সময় পর সবচেয়ে জোরে ঢেকুর তোলার বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন নেভিল। এ জন্য তার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে।
আর আগে সবচেয়ে জোরে ঢেকুর তোলার বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন যুক্তরাজ্যের পল হান। তিনি ২০০৪ সালে এই রেকর্ড গড়েন। যুক্তরাজ্যের পল হানের সেই ঢেকুরের আওয়াজ ছিল ১০৪ দশমিক ৯ ডেসিবেল। এখন থেকে এক যুগ আগে পল তার নিজের রেকর্ড ভাঙেন। ঐ সময় তিনি ১০৯ দশমিক ৯ ডেসিবেল আওয়াজের ঢেকুর তোলেন। এবার পরের সেই রেকর্ড ভেঙেছেন অস্ট্রেলিয়ার নেভিল। নেভিলের গিনেস বুকে নাম ওঠায় খুব খুশি। এই রেকর্ড অর্জনের জন্য বছরের পর বছর ধরে তিনি তার স্ত্রীর অনুপ্রেরণা ও সহায়তায় অনুশীলন করেছেন। অনুশীলনের ফলও পাওয়া গেছে।
এই বিষয়ে নেভিলের বড় বোন স্যান্ডি হার্ট বলেন, শৈশব থেকেই নেভিল অন্য ভাইবোনদের তুলনায় জোরে ঢেকুর তুলতে পারত। নেভিলের যখন ছয় বছর বয়স, তখনই আমরা তার এই বিশেষ গুণ সম্পর্কে জানতে পারি।





Post a Comment