যৌনতার সময় ফেটে গেল কনডম! তারপর..
ODD বাংলা ডেস্ক: তখন রতিক্রিয়ার চরম মুহূর্ত। এমন আবেগঘন মুহূর্তে কি আর বাহ্যিক জ্ঞান থাকে? খুব স্বাভাবিকভাবেই সুইজারল্যান্ডের প্রেমিকা ও তাঁর ফরাসি প্রেমিকও আশেপাশের অবস্থাকে বিশেষ পাত্তা না দিয়ে মজে ছিলেন সেই বিশেষ আনন্দে।
কিন্তু এই মজে থাকাই কাল হল। চরম মুহূর্তে কখন যে কনডম ফেটে গেছে তা প্রেমিকা খেয়ালই করেননি। সব শেষে যখন খেয়াল হল কোনো রকম সুরক্ষা ছাড়াই কেটে গেছে এতটা সময়, তখন তো প্রেমিকা রেগে আগুন। সুরক্ষাহীন যৌনতার ঘটনায় বিরক্ত হয়ে আদালতের দ্বারস্থ হলেন প্রেমিকা।
আর ঠিক তারপরেই প্রকাশ্যে এসেছে এই আশ্চর্য ঘটনা। গোটা পৃথিবীজুড়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এই খবর।
আদালতের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক নারী জানিয়েছেন, প্রেমিকের সঙ্গে ঘনিষ্ট মুহূর্ত কাটাতে তাঁর কোনো আপত্তি ছিল না। কিন্তু তাতে কোনো সুরক্ষার গাফিলতি যাতে না থাকে সেই কথাই বারংবার প্রেমিককে বলেছিলেন তিনি। কিন্তু প্রেমিক নাকি সেসব কথায় কান দেননি। আর সঙ্গমের পরেই প্রেমিকা টের পেয়েছেন কোনোরকম সুরক্ষা ছাড়াই যা ঘটার তা ঘটে গেছে।
যদিও প্রেমিক জানিয়েছেন অন্য কথা। প্রেমিক বলেছেন, চরম মুহূর্তে তাঁর কনডম নাকি আচমকাই ফেটে যায়। আর সেই সময় প্রেমিকাকে এই কথা জানিয়ে তিনি ভাল সময়টা নষ্ট করতে চাননি। আর তাই নাকি চুপচাপ গোটা বিষয়টি লুকিয়ে যান।
যদিও গোটা ঘটনার বিষয়ে আদালত কী রায় দিলেন তা এখনো জানা যায়নি। তবে প্রেমিক-প্রেমিকার এই আশ্চর্য কনডম-ফাইটই নজর কেড়েছে গোটা বিশ্বের।





Post a Comment