ওমিক্রনের বিরুদ্ধে কোন ভ্যাকসিন সবচেয়ে কার্যকর কোন ভ্যাকসিন
ODD বাংলা ডেস্ক: করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন-এর বিরুদ্ধে তাদের তৈরি কোভ্যাক্সিন কাজ করবে কি-না তা নিয়ে গবেষণা করছে ভারত বায়োটেক। আজ মঙ্গলবার তাদের মুখপাত্র এ তথ্য জানান। মডার্নার সিইও স্টিফেন ব্যানসেল যখন সতর্ক করে বলেন, বিদ্যমান কভিড-১৯ ভ্যাকসিনগুলো ডেল্টা ভেরিয়েন্টের তুলনায় ওমিক্রন ভেরিয়েন্টের বিরুদ্ধে কম কার্যকর হবে। তখনই হায়দ্রাবাদভিত্তিক ফার্মা কম্পানির এমন মন্তব্য এলো।
ভারত বায়োটেক মুখপাত্র রয়টার্সকে বলেন, ''কোভ্যাক্সিনটি মূলত উহান ভেরিয়েন্টের বিরুদ্ধে তৈরি করা হয়েছিল, যেখানে ভাইরাসটির প্রথম উদ্ভভ ঘটে। এটি ডেল্টাসহ অন্যান্য ভেরিয়েন্টের বিরুদ্ধে কাজ করে। আমরা নতুন ভেরিয়েন্ট নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছি।''
মডার্না, সেই সঙ্গে অন্য দুই শীর্ষ ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার বায়োএনটেক এবং জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের ওপর এর মধ্যেই কাজ শুরু করেছে- যা বিশেষভাবে ওমিক্রন ভেরিয়েন্টের ওপর জোর দেবে। যদি প্রচলিত ভ্যাকসিনগুলো ওমিক্রনের ওপর ঠিকমতো কাজ না করে এই আশঙ্কায় মডার্না তাদের বুস্টার ডোজকে আরো অনেক বেশি ক্ষমতাধর করার চেষ্টা করবে।
ভারতেও ধরা পড়ল করোনা ভাইরাসের সবচেয় সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন। এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-এর এক কর্মকর্তা জানিয়েছেন,ভারত বায়োটেকের তৈরি টিকা 'কোভ্যাক্সিন' করোনার সবচেয়ে বিপজ্জনক ভ্যারিয়েন্ট ওমিক্রন-এর বিরুদ্ধে সবচেয়ে বেশি কার্যকর হতে পারে।নামপ্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির কথায় বাজারে উপলব্ধ অন্যান্য সব ভ্যাকসিনের থেকে কোভ্যাক্সিন ওমিক্রনের বিরুদ্ধে কার্যকরী হতে পারে।আলফা,বিটা,গামা,ডেল্টার মতো ভেরিয়েন্টের বিরুদ্ধেও কোভ্যাক্সিন কার্যকর বলে প্রমাণিত।তাই মনে করা হচ্ছে তা ওমিক্রনের বিরুদ্ধেও কার্যকর হবে।





Post a Comment