যে খাবার বার বার খেলেও ওজন বাড়ে না!

ODD বাংলা ডেস্ক: আধুনিক এই নগরজীবনে অনেকক্ষেত্রেই আমরা কায়িক পরিশ্রম করতে পারিনা। যে কারণে বাড়তি ওজন নিয়ে আমাদের চিন্তার কোনো শেষ নেই। সেই ওজন কমাতে কতকিছুই না করতে হয় আমাদের। খাদ্যাভাসে পরিবর্তন, ব্যায়াম, শরীরচর্চা ইত্যাদি। পছন্দের অনেক খাবারকেও এড়িয়ে চলতে হয় ওজন বাড়ার ভয়ে। অনেক সময় তো অনেকে দিনে ঠিকমতো খাওয়াদাওয়াই করে না। ভাবে যে বেশি খেলে তো ওজন আরও অবশ্যই বেড়ে যাবে। কিন্তু এমন কিছু খাবার আছে, যা বার বার বেশি করে খেলেও আপনার ওজন বাড়বে না, আবার পুষ্টিচাহিদাও মেটাবে। কি সেই খাবার দেখে নিই একবার-
সিদ্ধ আলু
ওজন কমাতে বিশেষজ্ঞেরা আগেই আলু খাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু এই সিদ্ধ আলুতে থাকে স্টার্চ যা সহজেই হজম হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে স্টার্চ সহজপাচ্য ফাইবারের মতো কাজ করে যা দীর্ঘসময় পেট ভর্তি রাখে এবং ওজনও বাড়তে দেয় না।

ডিম
হেলদি ডায়েটের জন্য ডিমের বিকল্প কিছু হয় না। ডিমে প্রোটিন, ভিটামিন এবং মিনারেল সঠিক মাত্রায় থাকে। প্রাতরাশে ডিম খেলে শরীরে খুব ক্যালোরি প্রবেশ করে। রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।

মাছ
মাছে থাকে উচ্চমাত্রায় ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। ওবেসিটিতে আক্রান্ত মানুষদের ক্ষেত্রে মাছ খুবই উপকারি। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবারের থেকে মাছ শতগুণে ভাল।

পনির
নিরামিষ রান্না পনির ছাড়া যেন চলেই না। পনিরে রয়েছে অধিক পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি, এবং ফসফরাস। কিন্তু, পনিরে ক্যালোরি খুব কম থাকে। তাই সুষম ডায়েটের জন্য ডিমের মতোই পনিরের খুব চাহিদা রয়েছে।

পপকর্ন
টুকটাক ক্ষুধা মেটানো বা গল্পে গল্পে সময় কাটানো, টিভি দেখার ফাঁকে পপকর্ন খুব জনপ্রিয়। এটি মুখরোচক আবার স্বাস্থ্যকরও। বিশেষজ্ঞেরা বলছেন, পপকর্নে খুব কম ক্যালোরি থাকে। তাই বেশি খেলেও ওজন বাড়েনা।

চর্বি ছাড়া মাংস
প্রোটিন ডায়েটে অভ্যস্ত যারা তাদের জন্য চর্বি চাড়া কম ক্যালোরির মাংস খুবই উপকারি। অধিক প্রোটিন, কিন্তু খুব কম ক্যালোরি থাকায় স্বাস্থ্য সচেতনরা তাদের ডায়েট তালিকায় এটি রাখছেন।

স্যুপ
চিকেন স্যুপ বা সবজি দিয়ে স্যুপ—হেলদি ডায়েটের জন্য একদম উপযুক্ত। ডায়েট চার্টে স্যুপ রাখা ভালো। বেশি খেলেও ওজন বাড়েনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.