২০২২ সালে সব ইচ্ছে পূরণ হবে ২ মূলাঙ্কের জাতকদের! জানুন কি বলছে জ্যোতিষ শাস্ত্র

ODD বাংলা ডেস্ক: দেখতে দেখতে আমরা 2021 এর শেষ দোরগোড়ায় এসে দাঁড়িয়ে পড়েছি। আর কিছুদিন পরেই 2022 এ পা দেবো। 2021 নানারকম সুখদুঃখ, আনন্দের মধ্য দিয়ে কাটলেও 2022 কেমন যাবে তা নিয়ে উদ্বেগ রয়েছে সকলেরই মনে। তাহলে আর দেরি না করে চলুন জেনে নিই 2022 কেমন কাটবে। যে সকল জাতক-জাতিকার মূলাঙ্ক 2, আসুন জেনে নিই কেমন কাটবে তাদের 2022।

জ্যোতিষশাস্ত্রে মূলাঙ্ক অর্থাৎ জাতক জাতিকার জন্মতারিখের যোগফল অনুযায়ী জাতক বা জাতিকার ভবিষ্যত গণনা করা হয়। যে সকল জাতক-জাতিকার জন্ম 2, 11 ও 21 তারিখে হয় অর্থাৎ যাদের মূলাঙ্ক 2, তাদের অধিপতি হয় চন্দ্র। আগত 2022 এর অধিপতি হল শুক্র। তাই চন্দ্র ও শুক্রের প্রভাবে 2022 শে তাদের জীবনে শুভসময় এর আবির্ভাব ঘটবে। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা অনেক আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকে। 2022 এ নতুন শুভ কোনো সংবাদ আসতে চলেছে এই সকল জাতক-জাতিকার জীবনে।

আর্থিক অবস্থা- 2022-এ  এই সকল জাতক-জাতিকার আর্থিক অবস্থা বেশ ভালোই থাকবে এবং উন্নতিও ঘটতে পারে। এই বছর শেয়ার মার্কেটে টাকা লাগানোর জন্য আদর্শ সময় জুলাই থেকে সেপ্টেম্বর এর মধ্যে। কিন্তু আর্থিক ব্যয়ও হতে পারে এবছর। তাই কোনো কাজ করার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন

কেরিয়ার- যে সকল জাতক-জাতিকা বহুদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন 2022 আপনার জন্য এক আদর্শ সময়। এই বছর আপনার জন্য সুখবর বয়ে নিয়ে আনতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য পদন্নতির যোগ রয়েছে। তবে এই জাতক-জাতিকারা খুব আবেগ প্রবণ হওয়ায় অনেক সময় ভুল সিদ্ধান্তে সমস্যার সম্মুখীন হতে পারেন।

স্বাস্থ্য- কিডনি, লিভার ও চোখের সমস্যা থাকলে 2022 আপনার জন্য একটু চিন্তার বছর। কোন সমস্যা থাকলে আগে থেকেই চিকিৎসা করিয়ে নিন। উঁচু স্থান এবং জোরে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। মায়ের স্বাস্থ্য নিয়েও চিন্তাই পরতে পারেন।

সম্পর্ক- যারা দীর্ঘদিন ধরে ভাবছেন বিয়ে করার কথা এই বছর আপনি তা সেরে ফেলতে পারেন। সবদিক থেকে বৈবাহিক সম্পর্ক এবছর ভালোই কাটবে এবং প্রেম জীবনও আপনার ভালো কাটবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.