প্রয়াত CDS বিপিন-পত্নী মধুলিকা ছিলেন রাজপরিবারের মেয়ে, রয়েছে আরও এক পরিচয়


ODD বাংলা ডেস্ক: ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। তাঁর সঙ্গেই হেলিকপ্টারে ছিলেন স্ত্রী মধুলিকা রাওয়াত। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁরও। এই ঘটনায় সারা দেশেই শোকের পাশাপাশি একটু বেশ মধ্যপ্রদেশের শাহদল জেলার সোহাগপুরে শোক একটু বেশিই। কারণ, এখানকার রাজপরিবারের মেয়ে ছিলেন মধুলিকা। তাঁর বাবার নাম কুঁয়ার মৃগেন্দ্র সিংহ। 

মধুলিকা মধ্যপ্রদেশের মেয়ে হলেও, তিনি দিল্লিতে পড়াশোনা করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক হন। তিনি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে ক্যান্সার আক্রান্তদের জন্য তিনি কাজ করতেন। এছাড়াও তিনি সেনাবাহিনীতে কর্মরত আধিকারিকদের স্ত্রীদের কল্যাণে গঠিত সংগঠনের সভানেত্রী ছিলেন। এই সংগঠন সেনা আধিকারিকদের স্ত্রী, সন্তান এবং সেনা আধিকারিকদের উপর নির্ভরশীল ব্যক্তিদের কল্যাণের জন্য কাজ করে।

জেনারেল বিপিন রাওয়াতের বাবা লক্ষ্মণ সিংহ রাওয়াতও ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন। তিনি লেফটেন্যান্ট-জেনারেল পদে উন্নীত হন। জেনারেল বিপিন রাওয়াতের মা কিষাণ সিংহ পারমার উত্তরকাশীর বিধায়ক ছিলেন। প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফের দুই মেয়ে রয়েছেন।

১৯৮৫ সালে যখন বিপিন আর মধুলিকার বিয়ে হয়, তখন বিপিন ছিলেন ভারতীয় সেনাবাহিনির ক্যাপ্টেন। তাঁর বাবা লক্ষণ সিং রাওয়াত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল।

এর আগে ২০১৫-য় কোর কম্যান্ডার পদে থাকাকালীন নাগাল্যান্ডের ডিমাপুরে বিপিন রাওয়াতের চপার ভেঙে পড়ে। সেবার অক্ষত ছিলেন বিপিন রাওয়াত। কিন্তু বুধবার আর শেষরক্ষা হল না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.