যৌন মিলনের দুই মাস পরেই মারা যায় এই প্রাণী!

ODD বাংলা ডেস্ক: অন্যসব প্রাণীর মতো অক্টোপাসের মিলন প্রকৃয়া নয়। আছে কিছু ভিন্নতা। মিলনের সময় পুরুষ অক্টোপাসটি স্ত্রী অক্টোপাসের গহ্বরের মধ্যে স্পার্মাটোফোর জমা করে। হেক্টোসোটাইলাস হলো পুরুষ অক্টোপাসের একটি রূপান্তরিত বাহু, যা দিয়ে সে স্ত্রী অক্টোপাসে শুক্রাণু স্থানান্তর করে। এই মিলন প্রক্রিয়া স্থায়ী হতে পারে প্রায় কয়েক ঘণ্টা। যৌন মিলনের দুই মাস পরেই মারা যায় পুরুষ অক্টোপাসটি। আর স্ত্রী অক্টোপাসকে মৃত্যুবরণ করতে হয় ডিম ফুটার কিছুদিন পর। স্ত্রী অক্টোপাসটি ডিমে তা দিতে ব্যয় করে সাধারণত আট থেকে দশ মাস। প্রজাতিগত ভিন্নতা বা তাপমাত্রার পার্থক্যের জন্য এর খানিকটা তারতম্যও ঘটতে পারে। এ সময় মা অক্টোপাস নাওয়া-খাওয়া সবকিছু ছেড়ে দিয়ে ডিম রক্ষার কাজে মন দেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.