এক বামন ছেলের সঙ্গে লম্বা মেয়ের প্রেম, সিনেমার নাম কুলপি


Odd বাংলা ডেস্ক: এক অন্য ধারার প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় আসছে পায়েল সরকারের আগামী ছবি 'কুলপি' । ছবির পরিচালক বর্ষালি চট্টোপাধ্যায় । সম্প্রতি, প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুক ।

সোমবার সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম লুক শেয়ার করেন পায়েল । ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "ভালোবাসা বেঁচে থাক, গল্প পেরিয়ে সমাজে । কুলপির হাত ধরে এগিয়ে যাই ভালোবাসার দৃষ্টান্ত তৈরি করতে । "

বামন শুনলেই আমাদের এক টিপিক্যাল ধারণার কথা মনে হয় । এই মানুষরাও যে সাধারণ হাসি, কান্না, সুখ, দুঃখের জীবন যাপন করতে পারেন, তা যেন আমরা ভুলে যাই । এ ছবির গল্পও এক বামনের । নাম কুলদীপ রায় চৌধুরি । ডাক নাম কুলপি । এক সুন্দরীর প্রেমে পড়ে কুলপি । শেষপর্যন্ত কি তার প্রেম কোনও পরিণতি পাবে ? সেই গল্পই বলবে এই সিনেমা । কুলপি চরিত্রে অভিনয় করছেন প্রত্যয় ঘোষ। বাস্তবেও তিনি বামন । এই ছবি দিয়েই সিনেজগতে পা রাখছেন তিনি ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.