উচ্চমাধ্যমিকের পর মাধ্যমিকেও বাধ্যতামুলক হল টেস্ট পরীক্ষা, হাতে সময় মাত্র ১১ দিন
ODD বাংলা ডেস্ক: করোনা মহামারীর জেরে প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল স্কুল। বর্তমানে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই খুলে গিয়েছে স্কুল কলেজ। মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক করেছিল সংশ্লিষ্ট পর্ষদ। তার পর থেকেই মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক হতে পারে বলে জল্পনা চলছিল। সেই জল্পনাই সত্যি হল, উচ্চমাধ্যমিকের পর বাধ্যতামূল হল মাধ্যমিকের টেস্টও।
এর আগে সরকারের তরফে জানানো হয়েছিল, ইচ্ছা করলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট না নিতে পারে তারা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থান বদলাল শিক্ষা দফতর। বুধবার মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত নির্দেশিকায় ১৩ – ২৪ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিকের টেস্ট নিতে বলা হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত বিষয়সহ ৭টি বিষয়ে ৭০০ নম্বরের পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা মেনে প্রশ্নপত্র তৈরি করবেন স্কুলের শিক্ষকরাই। পরীক্ষার পর প্রশ্নপত্র পাঠাতে হবে পর্ষদকে। পরীক্ষার খাতাও দেখবেন স্কুলেরই শিক্ষকরা।
শিক্ষা দফতর সূত্রের খবর, কোনও কারণে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলে টেস্টের নম্বর দিয়ে মূল্যায়ণ হবে।তবে পর্ষদের এই সিদ্ধান্তে প্রশ্ন তুলছেন অনেকে।





Post a Comment