রূপকথার এক দ্বীপ, ঘরবাড়ি-রাস্তা-সেতু সবই বেগুনি

 


ODD বাংলা ডেস্ক:  রূপকথার এক দ্বীপ। ঠিক যেমনটি আপনি কল্পনা করেন। পুরো একটি এলাকার সর্বত্রই শুধু বেগুনি। চারপাশে রয়েছে বেগুনি রঙের ঘর-বাড়ি, রাস্তা, রেস্তোরা এমনকি সেতুও।

দক্ষিণ কোরিয়ায় এই বেগুনি দ্বীপে সবসময়ই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। যদিও মহামারি সময়ের চিত্র ভিন্ন।


বানোয়াল আর পার্কজি- এই দুইটি দ্বীপ মিলে তৈরি করা হয়েছে বেগুনী রাজ্য। এই দুইটি দ্বীপকে সংযুক্ত করা হয়েছে ঝলমলে বেগুনী রঙের একটি সেতু দিয়ে। এর নাম চেওনসা সেতু। 


এই দুইটি দ্বীপের সমস্ত বাড়ির ছাদ বেগুনি রঙের। এমনকি রাস্তাগুলোও। দ্বীপজুড়ে লাগানো হয়েছে ল্যাভেন্ডার, এম্প্রেস এর মতো বেগুনি ফুলের গাছ। 


পর্যটকদের জন্য নির্মিত হোটেলগুলোও বেগুনি রঙের। এই হোটেলগুলোতে এক রাত থাকতে খরচ হবে ৪১ ডলার। ভারতীয় টাকায় প্রায় ৪ হাজার টাকা। 


এখনও দ্বীপ দুটো সাজাতে চলছে ছোটখাট নির্মাণ কাজ। তবে এরইমধ্যে ইন্সটাগ্রামের ছবির বরাতে ছড়িয়ে পড়েছে এর খ্যাতি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.