১৫০ কেজির ‘আয়রন স্যু’ পরেই হাঁটেন চীনের জ্যাং এনশুন



 ODD বাংলা ডেস্ক:   আমরা সবসময় হালকা পাতলা জুতা পরতে ভালোবাসি। হালকা পাতলা জুতা পরে হাঁট বা দৌড়ানো যায় খুব সহজে। তবে জানেন কি, এমন কেউ আছে যে কিনা ভারি জুতা পরতে ভালোবাসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন! তেমনটাই করেছেন চীনের ইয়ুলিন শহরের এক ব্যক্তি। তিনি প্রতিদিন এ জুতা পরে হাঁটেন। ৪২ বছর বয়সী ওই ব্যক্তির নাম জ্যাং এনশুন। তিনি জুতার সঙ্গে ১৫০ কেজি ওজনের স্টিলের প্লেট জুড়ে নিয়ে রাস্তায় হেঁটে আলোচনার জন্ম দিয়েছেন।


জানা গেছে, নিজের উদ্ভাবিত ট্রেনিংয়ের অংশ হিসেবে তিনি এই কাজ করেছেন। এই জুতা পরে গত পাঁচ মাস ধরে হাঁটার নিয়মিত ট্রেনিং করেন জ্যাং এনশুন। দিনে দিনে জ্যাং এনশুন বেশ উন্নতিও করেছেন। তিনি এই বিশেষ জুতার নাম দিয়েছেন ‌‘আয়রন স্যু’ বা ‘লৌহ জুতা’। শুরুতে তার একেকটি ‘লৌহ জুতার ওজন ছিল ১৮.৭৫ কেজি। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সেটি বাড়াতে বাড়াতে এখন দাঁড়িয়েছে ১৫০ কেজিতে।


ডেইলি মেইলকে জ্যাং এনশুন বলেছেন, জুতাগুলোর ওজন আমার শরীরের ওজনের চেয়েও দ্বিগুণ। তবুও এগুলো পায়ে দিয়ে ২০ মিনিটে ৫০ মিটারেরও বেশি পথ পাড়ি দিতে পারি। আয়রন স্যু’ পরে প্রতিদিন ২০০ থেকে ৩০০ মিটার পর্যন্ত হাঁটি। জ্যাং এনশুন তার এই লোহার জুতার পরার প্রশিক্ষণ শুরুর আগে পায়ের সঙ্গে একটি মোটা বেল্ট দিয়ে বেঁধে নেয়। আর এই বেল্টের সাহায্যে জুতাটা পায়ের সঙ্গে ভালোভাবে আটকে থাকে। যদিও তার জুতার ওজন তার থেকে চার গুণ বেশি। জ্যাং এনশুন তার এই জুতা পরে প্রতি কদমে ২০ ইঞ্চি পর্যন্ত যেতে পারেন।


জ্যাং এনশুন বেশ কয়েকজন চীনা লোকের মধ্যে একজন। যিনি লোহার জুতা শিল্পের প্রশিক্ষণের জন্য ইন্টারনেটে বিখ্যাত হয়েছিলেন। ২০১২ সালে, উ কং নামে এক ব্যক্তি লোহার জুতা তৈরি করে রেকর্ড গড়েছিলেন। তার তৈরি জুতার ওজন ছিল ৪০০ কিলোগ্রাম। তবে গত বছর, ১৫০ কেজি ওজনের লোহার সুনিপুণ জুতা তৈরি করে হেঁটে যাওয়ার সময় শিরোনাম হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.