অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ : বিষাক্ততার শীর্ষে যার অবস্থান
ODD বাংলা ডেস্ক: পৃথিবীর বিষাক্ত সব প্রাণীর মধ্যে প্রথমেই রয়েছে অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ। দেখতে অসাধারণ, রূপ সৌন্দর্যে অনন্য, ঠিক যেন স্বচ্ছ কাঁচের মতো। কিন্তু এর আড়ালে রয়েছে বিষাক্ততা।
জেলিফিশের প্রকারের মধ্যে সবচেয়ে সুন্দর অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ। সামুদ্রিক এই প্রাণী প্রায় ১৫ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। একটি জেলিফিশে যে পরিমাণ বিষ থাকে তাতে ৬০ জন মানুষের মৃত্যু হতে পারে।
এটির বিষ হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র ও ত্বকের কোষকে আক্রমণ করে। সাধারণ একটি জেলিফিশের টেন্টাকল বা কর্ষিকার খোঁচা লাগলে চুলকনির মতো সমস্যা হতে পারে। আর বক্স জেলিফিশের খোঁচা খেলে তিন মিনিটের মাথায় মৃত্যু হতে পারে।
ফিলিপাইনে প্রতি বছর ২০-৪০ জন মানুষ মারা যায় এই বক্স জেলিফিশের কারণে।
পৃথিবীতে প্রায় ৫০ প্রজাতির বক্স জেলিফিশ রয়েছে। তাদের দেহের তাঁবুগুলোতে এই শক্তিশালী বিষ থাকে। প্রতি মিনিটে এরা ৬ মিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে।





Post a Comment