সম্পর্কের ভুল-বোঝাবুঝি দূর করার কার্যকরী তিন কৌশল

 


ODD বাংলা ডেস্ক: ভালোবাসা যেমন সম্পর্কের একটি অংশ, থি তেমনি ভুল-বোঝাবুঝিও সম্পর্কের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি দম্পতির মধ্যেই কোনো না কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়ে থাকে। কিন্তু এই ভুল বোঝাবুঝি যাতে দুজনের মধ্যে দূরত্ব তৈরি করতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

যদি কখনো এমন মনে হয় যে, ভুল বোঝাবুঝি খুব কঠিন অবস্থায় চলে গেছে এবং সম্পর্ক ভেঙে যাওয়ার অবস্থায় দাঁড়িয়ে। কিন্তু আপনি সব ঠিক করে নিতে চাইছেন। কিন্তু পারছেন না? এমন অবস্থায় কয়েকটি পদক্ষেপ নেয়া যেতে পারে। যা আপনার ভাঙা সম্পর্ককে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে। মনে রাখবেন,  চেষ্টা না করলে যে দূরত্ব দূরত্বেই থেকে যাবে। তাই চেষ্টা করা জরুরি। 


চলুন এবার জেনে নেয়া যাক সম্পর্কের ভুল-বোঝাবুঝি মেটানোর তিনটি কার্যকর কৌশল-


আরো পড়ুন: যেসব কারণে শীতকাল বিয়ের উপযুক্ত সময়


কথা বলুন


অভিমান করে নিজের মনের কথা না বলায় কোনো কৃতিত্ব নেই। বরং ক্ষতি করতে পারে। যদি কোনো কাজে বা কথায় খারাপ লেগে থাকে, তবে তা নিজের মধ্যে চেপে না রেখে বলে দিন। এতে হয়ত সব সমস্যার সমাধান হয়ে যাবে।


মতের মিল


নিজেদের মিলের জায়গাগুলো খুঁজে বের করুন। মতান্তর হতেই পারে। তার মাঝে যেন হারিয়ে না যায় মতের মিলের জায়গাগুলো। সঙ্গীকে সেইসব মনে করিয়ে দিন। যাতে দুজনের মনে পড়ে দূরত্ব তৈরি হলেও কিছু জায়গায় এখনো এক দুজনে।


বিশ্বাস রাখা


সব সম্পর্কের মূল চাবিকাঠি বিশ্বাস। একে অপরের প্রতি বিশ্বাস না থাকলে সম্পর্কে শ্রদ্ধাবোধও থাকে না। বিশ্বাস করে ভালোবাসুন বা ভালোবাসায় বিশ্বাস রাখুন। মনের মানুষকে বিশ্বাস করতে পারার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। তাই বিশ্বাস বজায় রাখুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.