মানুষের মতো সাবান দিয়ে কাপড় কাচছে শিম্পাঞ্জি
ODD বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় অনেক সময় মজার মজার ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একেবারে মানুষের ভঙ্গিমায় জামাকাপড় কাচছে এক শিম্পাঞ্জি।
৩০ সেকেন্ডের ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে একটি জলাশয়ের ধারে একটি কাপড় হাতে নিয়ে বসে রয়েছে এক শিম্পাঞ্জি, এরপরই দেখা যায় শিম্পাঞ্জিটি সেই কাপড় কাচতে শুরু করে একেবারে মানুষের কায়দায়। নোংরা কাপড়ে সাবান ব্যবহার করতেও ভোলেনি শিম্পাঞ্জিটি। সাবান দিয়ে রগড়ে ভালো করে কাপড় কেচে নিচ্ছে সে। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা শিম্পাঞ্জির এই কীর্তি দেখে অবাক হয়ে গেছেন।
মানুষের শিম্পাঞ্জিকেই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। তারা মানুষের আচরণ অনুকরণ করার জন্যও সুপরিচিত। শিম্পাঞ্জির এই মজার ভিডিও ভাইরাল হতেই তা আলোড়ন ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। প্রায় ৩০ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হতেই তিন হাজারের বেশি লাইক পড়েছে। নেটিজেনরা এই সুন্দর এবং মজার ভিডিওটি উপভোগ করেছেন। অনেকেই মজার কমেন্ট করেছেন ভিডিওটিতে।





Post a Comment