হুবহু মানুষের মতো দুই পায়ে হাঁটছে কুকুর

 


ODD বাংলা ডেস্ক:  কুকুর চারপেয়ে প্রাণী। এটি মানুষের কাছে সবচেয়ে বিশ্বাসী প্রাণী বলে আখ্যা দেওয়া হয়। তবে এই কুকুর সামনের দুই পা বাদে পেছনের দুই পায়ে ভর দিয়ে ঠিক মানুষের মতো সোজা হয়ে হাঁটতে পারে। কুকুরটির অবিকল মানুষের মতো করে হাঁটার ভিডিও ভাইরাল হয়েছে।

জানা যায়, ডেক্সটার নামে ঐ কুকুরটি একটি গাড়ি দুর্ঘটনায় তার সামনের এক পা হারায়। হঠাৎ একদিন পেছনের দুই পা দিয়ে কুকুরটিকে মানুষের মতো সোজা হাঁটতে দেখে তার মালিক একদম অবাক হয়ে যায়। 


ডেক্সটারের মালিক যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ওরের বাসিন্দা কেন্টি পাসেক জানান, গত বছর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ডেক্সটার। এরপর কুকুরটির পাঁচবার অস্ত্রোপচার হয়। এতে ছয় বছর বয়সী কুকুরটি সামনের এক পা হারায়। এর ফলে তার সামনের অপর পা কাজে লাগছিল না। এক সময় সে পেছনের দুইপায়ে ভর দিয়ে মানুষের মতো হাঁটতে শুরু করে। কেন্টি পাসেক ইনস্টাগ্রামে ঐ ডেক্সটারের মানুষের মতো দুই পায়ে হাঁটার ভিডিও শেয়ার করেছেন। 


ঐ ভিডিওতে দেখা গেছে, ডেক্সাটার রান্নাঘরে দুই পায়ে ভর দিয়ে হাঁটছে। দুই পায়ে সোজা হয়ে দাঁড়ানোর কারণে রান্নাঘরের তাকে কী আছে তা দেখতে কোনো সমস্যাই হচ্ছে না তার। 


এদিকে, ডেক্সটারকে এভাবে হাঁটতে দেখে প্রথমে অনেকেই অবাক হয়ে যায়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভীষণ প্রশংসা কুড়িয়েছে ডেক্সটার। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.