লুঙ্গি-গেঞ্জি আর গলায় গামছা জড়িয়ে নিউইয়র্কে গেলেন যুবক



ODD বাংলা ডেস্ক:  বাঙালির ঐতিহ্যবাহী পোশাকের অন্যতম লুঙ্গি। পুরুষদের ঘরের পোশাক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এটি। গরমের দিনে কিংবা অফিস-আদালত থেকে বাসায় ফিরে লুঙ্গি পরিধান করেন না, এমন পুরুষ খুঁজে পাওয়া কঠিন। 

কিন্তু তাই বলে লুঙ্গি পরে নিউইয়র্ক গিয়ে ভাইরাল! কি শুনে অবাক হলেন। অবাক হওয়ারই কথা। তেমনটাই হয়েছে বাংলাদেশি এক যুবক লুঙ্গি-গেঞ্জি পরে গলায় গামছা দিয়ে নিজ দেশ থেকে নিউইয়র্ক ফিরে গেলেন। নাম তার জুয়েল মিয়া। জুয়েল মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার মোল্লা বাড়ির হাজী দুদা মিয়ার ছেলে। জুয়েল মিয়া গত ফেব্রুয়ারিতে  দেশে আসেন। বুধবার (১৭ মার্চ) তিনি আমেরিকায় ফিরে যান।


তার লুঙ্গি গামছা পরে ইমিগ্রেশন পার হয়ে দেশ ছাড়ার ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকে। ফেসবুকে ভাইরাল একটি ছবির ক্যাপশনে জুয়েল নামের ওই বাঙালি যুবক লিখেছেন, এখনো আকাশে উড়ছি। বর্তমানে আটলান্টিক ওশানের ওপরে আছি। আরো তিন ঘণ্টা লাগবে নিউইয়র্ক পৌঁছাতে।


প্রথমে ছবি দুটি ভাইরাল হয় ‘ট্রাফিক এলার্ট’ নামের ফেসবুক পেজে। প্রথমে পোস্টটিতে দেখে ওই ব্যক্তিকে কেউই চিনতে পারেননি। পোস্ট করা ওই ছবির প্রথমটিতে লুঙ্গি-গেঞ্জি পরা যুবককে বিমানবন্দরের ইমিগ্রেশনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারপরের ছবিতেই ওই একই যুবক বসে আছেন বিমানের ভেতরে। পরে জুয়েল মিয়া নামের যুবককে ট্যাগ দিলে তার পরিচয় মেলে।


জাতিসংঘের ১৯৩ সদস্য দেশ থেকে হাজার হাজার ইয়ুথ লিডারের মধ্যে প্রতি বছর ৩৩ জন্য ইয়ুথ সাব কমিটির মেম্বার নির্বাচিত করা হয়। তিনি ২০১৮ সালের জন্য বাংলাদেশি আমেরিকান জুয়েল মিয়া তাদের মধ্যে একজন নির্বাচিত হয়েছিলেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.