উচ্চ রক্তচাপে করণীয়

 


ODD বাংলা ডেস্ক:  উচ্চ রক্তচাপের সমস্যাই অনেকে ভুগে থাকেন। আর এই কারণে রক্তের অত্যাধিক চাপ গিয়ে পড়ে ধমনীতে। এর ফলে বাড়তে থাকে হৃদরোগের ঝুঁকি। প্রথমে কোন উপসর্গ বোঝা না গেলেও দীর্ঘসময় পর মারাত্মক আকার ধারণ করে। আর উচ্চরক্তচাপের চিকিৎসা না হওয়ায় হৃদ্রোগ, স্ট্রোকের ঝুঁকি আরও বেড়ে যায়।


 উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেই সাথে কয়েকটি বিষয় মেনে চলতে হবে।


১) উচ্চ রক্তচাপের সমস্যা ধরা পড়ার পর থেকে নিয়মিত ওষুধ খেতে হবে। চিকিৎসকের পরামর্শ মানতে হবে।


২) খাবারে লবণের পরিমাণ যতটা সম্ভব কমাতে হবে। সেই সাথে কাঁচা লবণ খাওয়ার পরিমাণ কমাতে হবে।


৩) ওজন নিয়ন্ত্রণ করাও দরকার। ওজন বাড়লে বাড়তে পারে অন্যান্য শারীরিক সমস্যাও।


৪) নিজেকে সব সময় সচল রাখা দরকার। তার জন্য নিয়মিত ব্যায়াম করতে পারেন।


৫) রান্নায় কম তেল ব্যবহারের চেষ্টা করুন। চর্বিযুক্ত মাছ, মাংসও খাবার তালিকায় কম রাখুন।


৬) ধূমপান একেবারেই বাদ দিতে হবে। কারণ, এর প্রভাবে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে।


৬) নিয়মিত আদা খাওয়ার অভ্যাস করুন। আদা শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে।


তবে সমস্যা বেশি দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.