স্বামী-স্ত্রীর সঙ্গে দারুণ বন্ধুত্ব, তিনজনে মিলে জমিয়ে সংসার করছেন
ODD বাংলা ডেস্ক: আমেরিকায় ঘটলো আজব এক ঘটনা। একজন নার্স প্রেমে পড়ে ছিল এক চিকিৎসকের। তবে তিনি জানতো ঐ চিকিৎসক বিবাহিত। তারপরও তার সঙ্গে প্রেম করছেন ঐ নার্স। আর এই ঘটনায় তার স্ত্রী কোনো আপত্তি জানান। ফলে এখন তারা তিনজন একসঙ্গে, একই বাড়িতে কোনো ঝামেলা ছাড়াই থাকছেন। এই ঘটনাটি নিউ ইয়র্কের।
জানা যায়, ঐ নার্সের নাম রেবেকা বোনি। তার বয়স ২৬ বছর। তিনি কাজ করেন ডাঃ মার্টি কোলের সঙ্গে। তাদের দুইজনের আলাপ অফিসেই। তারপর দু'জনর মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি জানতে পারেন ঐ চিকিৎসকের সঙ্গে এক নারীর সম্পর্ক রয়েছে এবং তাদের এনগেজমেন্টও হয়ে গিয়েছে। ঐ চিকিৎসকের বান্ধবীর নাম নতাশা। তার বয়স ২৯ বছর।
তারপর একদিন নতাশার মনে হয়, একদিন তার বাগদত্তার সঙ্গে দেখা করা যাক। এরপর তাদের তিনজনের যখন দেখা হবে তারা কেউই ভাবেননি এরপর তাদের জীবন নতুন খাতে বইতে শুরু করবে।
রেবেকা জানান, মহামারির কারণে শহরে লকডাউন চলছিল। আর তাই সব অফিসও বন্ধ ছিল। তাই তারা তিনজন একসঙ্গে সময় কাটাতেন। হামেশাই এমন হতো। কখনো কুকুর নিয়ে রাস্তায় বেরোনো, কখনো ডিনার করতে যাওয়া, একসঙ্গে পার্টি করা- সবই তিনজন মিলে করছিলেন। ২০২০ সালের মে মাসে তারা বুঝতে পারেন, তারা বেশিরভাগ সময়ই একসঙ্গে কাটাচ্ছেন। যেমন আর কাপলরা করে থাকেন।
তিনি জানান, তখন মনে হয় আমরা যেন একটা সম্পর্কে জুড়ে গিয়েছি। তিনি আরো জানান, তবে খুব শিগগিরি মার্টি এবং নতাশার বিয়ে হওয়ার কথা ছিল। তাই একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্য়ে পড়ে যান তারা। তখন ভাবতে শুরু করেন, এবার কী করা দরকার?
এরপর তিনি ইনস্টাগ্রাম এবং অন্যান্য সাইট দেখতে থাকেন। তাদের মতো আর কেউ আছেন কিনা, খুঁজতে থাকেন। যারা একসঙ্গে সম্পর্কে রয়েছেন, আর পরিবারের মতো থাকছেন।
রেবেকা জানান, মার্টি আর নাতাশার বিয়ের পরও তিনজন একসঙ্গে রয়েছেন। তারা এখনও সম্পর্কে রয়েছেন। ঠিক যেন আগের মতো। এখন তিনি নিজদের বাড়ি ছেড়ে ঐ বাড়িতে থাকেন। প্রথমে তার মা-বাবা নারাজ ছিলেন। তবে পরে তারা দেখেন তিনি মার্টি এবং নতাশার সঙ্গে ভালো রয়েছেন। তখন তারাও এই বিষয়টি মেনে নেন।





Post a Comment