দুটি বিশেষ অঙ্গ এই নারীর শরীরে, জন্ম দিলেন সুস্থ সন্তান
ODD বাংলা ডেস্ক: একজন মানুষ একটি জরায়ু ও বিশেষ অঙ্গ নিয়ে জন্মায়। তবে শারীরিক ত্রুটির কারণে অনেকের ক্ষেত্রে তা ভিন্ন হতে পারে। তেমনি একজন এভিলিন নামের এক নারী। তিনি জন্মেছেন দুটি জরায়ু ও বিশেষ অঙ্গ নিয়ে।
৩১ বছর বয়সী অস্ট্রেলিয়ান এই নারী সম্পূর্ণ সুস্থভাবে এক পুত্রসন্তানের জন্ম দিলেন। অথচ চিকিৎসকরা বলেই দিয়েছিলেন, এটি খুব কঠিন ও চ্যালেঞ্জিং কাজ।
এভিলিন নামের সেই নারীর দুটি জরায়ুর সঙ্গে যুক্ত দুই জোড়া ফ্যালোপিয়ান টিউব ও ডিম্বাশয়। যার অর্থ হল, একই সময়ে দু’টি জায়গায় তিনি সন্তানধারণ করতে পারেন। তার জেরে দেখা দিতে পারে জটিলতা।
এমন ক্ষেত্রে ডিম্বোস্ফোটনের সময়ও নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কারণ, দুটি জরাযুর সঙ্গে যুক্ত ডিম্বাশয় আলাদা নিয়মে চলে। তার উপরে শরীরে দু’জোড়া ফ্যালোপিয়ান টিউব, ফলে ভ্রূণ বেড়ে ওঠার জায়গাও কম পড়তে পারে।
এভিলিনের যেহেতু দুটি জরায়ু ও দুটি বিশেষ অঙ্গ, তাই তিনি একমাসে দুইবার পিরিয়ড হয়। যার অর্থ হলো, যদি তিনি দুটি জরায়ুর মধ্যে একটি থেকে গর্ভবতী হন, তাহলে অন্যান্য লক্ষণ না হওয়া পর্যন্ত, এটি সম্পর্কে জানতে পারবেন না। এমনকি দুটি থেকেই একইসময়ে গর্ভবতীও হতে পারেন তিনি।





Post a Comment