রেস্তোরাঁয় ডিনারের পর বিল দেখে যুবক অজ্ঞান
ODD বাংলা ডেস্ক: রেস্তোরাঁয় খেতে কে না পছন্দ করে। বড় বড় রেস্তোরাঁয় হয়তো সবসময়ে সবার পক্ষে যাওয়া সম্ভব নয়। তবে মাঝেমধ্যে কোনো বিশেষ দিনে যাওয়া যেতেই পারে। তবে তা করতে গিয়ে যে এমন কাণ্ড ঘটবে কে জানত। লন্ডনের এক দামি রেস্তোরাঁয় ডিনার করতে গিয়ে বিল দেখে প্রায় হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হলো এক ব্যক্তির।
রেস্তোরাঁটির নাম Nusr-Et Steakhouse। ঐ রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর যা বিল এল, তা দেখে চক্ষু চড়কগাছ তার। কারণ যত টাকা তার ব্যাংকে ছিল, বিলও হলো ঠিক ততটাই। ভাগ্য ভালো যে ব্যাংকে ঐ পরিমাণ টাকা ছিল, নাহলে যে কী হতো, তা ভেবেই এখন ভয় পাচ্ছেন তিনি।
জানা যায়, বিখ্যাত শেফ 'সল্ট বে'র রেস্তোরাঁতে গিয়েই এই কাণ্ডটা ঘটে। ঐ রেস্তোরাঁতে যে ব্যক্তি খেতে গিয়েছিল তার নাম জামিল আমিন। বিল আসে ১,৮১২ ব্রিটিশ পাউন্ড। যা ভারতীয় টাকার দুই লাখ ২২ হাজারেরও বেশি। রেস্তোরাঁয় খেতে গিয়ে দুই লাখ ২২ হাজারে টাকা বিল হবে, এমনটা খুব কম মানুষই হয়তো ভাবতে পারেন। খুব শখ করেই ঐ রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন জামিল আমিন নামের ঐ ব্যক্তি। তবে বিল দেখার পর মুখ থেকে আর কোনো কথাই বেরোচ্ছিল না তার। জামিলের সর্বস্ব লুটে নিল ঐ রেস্তোরাঁ।
এই বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। নেটিজেনরা এত টাকা ডিনারের বিল দেখে প্রত্যেকেই অবাক। অনেকেই কমেন্ট করেছেন, দরকারই বা কী ছিল এমন রেস্তোরাঁয় খেতে যাওয়ার। যা সাধারণ মানুষের পক্ষে খরচ বহন করাই সম্ভব নয়।





Post a Comment