বাস্তবের রুপাঞ্জেল, যেভাবে চুলের যত্ন করেন



 ODD বাংলা ডেস্ক: রূপকথার সবচেয়ে বিখ্যাত চরিত্র বোধহয় রুপাঞ্জেল চরিত্রটি। যার ছিল অনেক লম্বা চুল। বাস্তবেও আমরা অনেক সময় লম্বা কারো চুল দেখলেই রুপাঞ্জেল চরিত্রটির সঙ্গে তুলনা করি। তবে এবার কোনো গল্প নয়, বাস্তবে এক রুপাঞ্জেলের দেখা মিলল রাশিয়ায়।

নাম তার অ্যাঞ্জেলিকা বারানোভা। দেখতে অনেক সুন্দরী। তার চুল দেখলেই সবাই অবাক হয়ে যান। অনেকে তো আবার নকল ভেবে বিভ্রান্ত হন। কারণ এতো লম্বা ও ঘন চুল তার, যা দেখলে সবাই বিস্মিত হন। উজ্জ্বল সোনালি রঙের লম্বা চুল দিয়ে সবার নজর কেড়েছেন এই রাশিয়ান রুপাঞ্জেল। 


রাশিয়ান শহর ইরকুটস্কেরে বাসিন্দা তিনি। বয়স তার ২৮ বছর। তিনি পেশায় একজন নার্স। রাশিয়ান রুপাঞ্জেল নামেই বর্তমানে বিশ্বব্যাপী পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। এর কারণ হলো তার সুন্দর চুল। তিনি বিগত ২৩ বছর ধরে চুল কাটেননি। সর্বশেষ অ্যাঞ্জেলিকা মাত্র পাঁচ বছর বয়সে চুল ছাঁটেন।


যদিও এতোদিন তিনি চুল কাটবেন না এমন কোনো বিষয় ছিল না। তবে অ্যাঞ্জেলিকার চুলের ঘনত্ব ও বৃদ্ধি দেখে সবাই তাকে সুন্দর চুলগুলো কাটতে নিষেধ করতেন। তিনিও নিজের চুলের প্রতি দুর্বলতা বোধ করতেন। এ কারণে চুল কাটেননি। অ্যাঞ্জেলিকা সর্বদা তার চুল নিয়ে গর্ববোধ করেন। অবাক করা বিষয় হলো, তিনি চুলের পেছনে বেশি সময় ও শ্রম ব্যয় করেন না। 


তিনি দাবি করেন, চুলের যত্ন নেয়ার ক্ষেত্রে আমি কখনো বিশেষ কিছু করি না। সপ্তাহে দুই থেকে তিন বার শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল পরিষ্কার রাখি। চুল শুকানোর জন্য কখনো হেয়ার ড্রায়ার ব্যবহার করি না। নিয়মিত চুল চিরুনি দিয়ে আস্তে আস্তে আঁচড়ায়, যাতে চুল ছিঁড়ে না যায়। ব্যাস এটুকুই।


 অ্যাঞ্জেলিকা আরো জানান, পা অব্দি লম্বা চুল নিয়ে ঘুরে বেড়ানো কখনো কখনো চ্যালেঞ্জিং হয়ে যায়। এমনকি অস্বস্তিকরও হতে পারে। এটি সত্যিই কষ্টের। কারণ বেশিরভাগ সময়ই চুল বেঁধে রাখতে হয়। শুধু অ্যাঞ্জেলিকা নন, বিশ্বের বিভিন্ন স্থানে এমন বাস্তবের রুপাঞ্জেলের দেখা হয়তো পাবেন। যেমন- জাপানের রিন কাম্ব ১৫ ফুট লম্বা চুলের অধিকারী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.