হিটলারের টয়লেট সিট নিলামে, দাম প্রায় ১৭ লাখ



 ODD বাংলা ডেস্ক:  অনেকেই শখ করে পুরনো জিনিস জমান। শখ অনুযায়ী, এই জমানোর তালিকাও থাকে বিভিন্ন রকমের। তবে যাদের এই শখ রয়েছে তারা কেউ কি কখনো টয়লেট সিট জমানোর কথা ভেবেছেন? এবার একটি নিলামে বিক্রি হচ্ছে জমিয়ে রাখা টয়লেট সিট। তাও আবার মোটা টাকার বিনিময়ে! 

তবে এই টয়লেট সিট কোনো সাধারণ টয়লেট সিট নয়। সম্পূর্ণ কাঠের তৈরি এই সিটটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার ব্যবহার করেছিলেন। আর তার জন্যই এটি নিলামে উঠেছে। 


নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রার প্রায় সাড়ে ১৪ লাখ টাকা। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা। আগামী সপ্তাহে নিলামের একটি অনুষ্ঠানে এই টয়লেট সিটটি রাখা হবে।


বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই টয়লেট সিটটি বহু বছর আগে হিটলারের একটি ব্যক্তিগত স্নানাগার থেকে চুরি করেছিলেন একজন আমেরিকার সেনা। এই সিটটি বারগফে রাখা ছিল।


রাগনভাল্ড বোর্চ নামের ওই আমেরিকার ওই সেনা জানান, তাকে একদিন বারগফে তরফে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত ওই জায়গা থেকে যা চান নিয়ে যেতে পারেন। তখন তিনি আগে ওই কাঠের টয়লেট সিটটি নেন। যা বেভারিয়ান আল্পসে হিটলারের ব্যক্তিগত স্নানাগারে রাখা ছিল।


টয়লেট সিট নিয়ে যেতে দেখে, তাকে বাকি সেনা জওয়ানরা প্রশ্ন করেন, কেন এই কাজ করছেন তিনি! বোর্চ উত্তর দেন, যেখানে হিটলার মল ত্যাগ করতেন, সেটাও ঐতিহাসিক!


টয়লেট সিটটি এর পর তিনি নিজের নিউ জার্সির বাড়িতে নিয়ে যান এবং বাড়ির নিচে এটিকে সাজিয়ে রাখেন। এবার এই সিটটিকেই তার পরিবারের লোক নিলামে দিচ্ছে।


আলেকজান্ডার অকশন নামে একটি সংস্থার তরফে দাবি করা হচ্ছে, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো সামগ্রী নিজের কাছে রাখতে চান এটি  তাদের কাছে অন্যতম আকর্ষণীয় জিনিস।


সংস্থার তরফে টয়লেট সিটটির বিবরণও দেয়া হয়েছে। বিবরণে দেখা হয়েছে, এটি হিটলারের পর থেকে আর কখনো কেউ ব্যবহার করেননি। এটি সম্পূর্ণ কাঠের ও পিছনে দু'টি স্টিলের হুক আছে।


প্রসঙ্গত হিটলার এই বেভেরিয়ান আল্পসে নিজের জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন। ফলে এই স্নানাগার এবং টয়লেট সিটটিও তিনি অনেকবারই ব্যবহার করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.