১৬ লক্ষণে বুঝে নিন, আপনার বাড়িতে ভূত আছে!
ODD বাংলা ডেস্ক: এমন সব শব্দ কি হচ্ছে বাড়িতে যার কোনও ব্যাখ্যা আপনার কাছে নেই? ধরা যাক পায়ের শব্দ, দরজায় কড়া নাড়া বা দুমদুম করে শব্দ? সতর্ক হওয়া প্রয়োজন।
আচমকা দরজা খুলে যাচ্ছে? আলমারির দরজা বা রান্নাঘরে জিনিসপত্র পড়ে যাচ্ছে? খুব সাবধান।
আচমকা আলো জ্বলছে বা নিবছে? কোনও ব্যাখ্যা পাচ্ছেন না? হতে পারে অশরীরীর কাজ।
আচমকা কোনও জিনিস উধাও হয়ে যাচ্ছে? বা, হারিয়ে যাওয়া কোনও জিনিস ফিরে আসছে নিজস্থানে? দুশ্চিন্তার কারণ রয়েছে।
ঘরের ভিতরে কোনও ছায়া-গোত্রীয় কিছু যাতায়াত করছে? খুব সাবধান!
বাড়ির পোষ্য কুকুর বা বিড়ালটির আচরণে পরিবর্তন দেখছেন? তারা কি আচমকা ভয় পেতে শুরু করেছে? ঘরের কোনও বিশেষ অংশ কি তারা এড়িয়ে চলছে?
আচমকা মনে হতে শুরু করেছে যে, কেউ আপনার উপরে নজর রাখছে?
অনেকেই বলেছেন, বিছানায় শুয়ে থাকার সময়ে তাঁদের মনে হয়েছে অন্য কেউ শুয়ে বা বসে রয়েছে।
এখানেই শেষ নয়। অনেকেই বলেছেন, তাঁদের কেউ ছুঁয়ে দেখছেন বলেও অনুভব করেছেন তাঁরা।
ফিসফিসিয়ে কথা তো বটেই, অনেকে কান্নার শব্দও শুনেছেন।
আচমকা ঘরের কোনও অংশ ঠান্ডা এবং কোনও অংশ গরম? বুঝতে হবে, সমস্যা রয়েছে।
কোনও কারণ ছাড়াই অপরিচিত কোনও গন্ধ পাচ্ছেন? ধরে নিন, কেউ আপনার আশপাশেই রয়েছে।
ঘরের কোনও জিনিস সরে যাচ্ছে? কারণটা...
আচমকা চড়, থাপ্পড় খাচ্ছেন? বাড়ি পাল্টে ফেলুন।
দেওয়াল বা মেঝেয় হাত-পায়ের ছাপ? সাবধান হয়ে যান।
কারও অবয়ব দেখতে পাচ্ছেন? এমন ঘটনাও কিন্তু শোনা গিয়েছে।





Post a Comment