কনকনে শীতে কাঁপছে মহানগরী, আজই কি তবে মরশুমের শীতলতম দিন?


ODD বাংলা ডেস্ক: উত্তুরে হাওয়ার দাপটে একধাক্কায় হুড়মুড়িয়ে নামছে পারদ। পৌষের চতুর্থ দিনে অবশেষে হাড়কাঁপানি ঠান্ডার স্বাদ পেল বাংলা। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, সোমবারই মরশুমের শীতলতম দিন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দুদিনে আরও নামবে পারদ। আগামী তিন দিন অর্থাৎ ২০ থেকে ২২ ডিসেম্বর আরও এক থেকে দু’ ডিগ্রি কমবে তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক ও পরিষ্কার আকাশ। আকাশ পরিষ্কার থাকায় উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে হু হু করে। ফলে আগামী দু'দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী দিনগুলিতে কলকাতা আকাশ পরিষ্কার থাকবে। শহরের তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রির নীচে। দক্ষিণের ৫ জেলায় শৈত্যপ্রবাহের ইঙ্গিত।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রির আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে।

হাওয়া অফিস জানিয়েছে, বাংলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার হাত যশে হুড়মুড়িয়ে নামছে পারদ। এদিকে উত্তরবঙ্গে এদিন মারাত্মক শীত অনুভূত হয়েছে। দার্জিলিং শহর ঢেকে গিয়েছিল কুয়াশায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার আস্তরণ সরে যায়। রৌদ্রজ্জ্বল দিন দেখা যায়। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনদিন পাহাড়ে ঠান্ডার প্রকোপ বাড়বে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.